অবসরের পর মাসে ৫০ হাজার টাকা উপার্জন করতে চান, তবে আপনার কত টাকার তহবিল প্রয়োজন?

কলকাতা: মিউচুয়াল ফান্ডে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)-এর মাধ্যমে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করেন অনেকেই। কিন্তু অবসরের পর সেই সঞ্চয় থেকে নিয়মিত কীভাবে টাকা আপনি তুলতে পারবেন, সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই কাজে সহায়ক হতে পারে SWP বা সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান। SIP-তে নিয়মিত বিনিয়োগ করা হয়, আর SWP-তে নির্দিষ্ট সময় অন্তর বিনিয়োগ থেকে টাকা তোলা যায়।

আরও পড়ুন: দীপাবলির কেনাকাটায় UPI করতে গেলে যদি বাড়তি টাকা চায় দোকান, কী করবেন?

ধরা যাক, ৬০ বছর বয়সে আপনার মিউচুয়াল ফান্ডে ১ কোটি জমা রয়েছে। সেখান থেকে প্রতি মাসে আপনি যদি ৫০ হাজার টাকা করে তুলতে চান। যদি বিনিয়োগে বার্ষিক ৮ শতাংশ রিটার্ন পাওয়া যায় এবং প্রতি মাসে নির্দিষ্ট অঙ্ক তোলা হয়, তাহলে একটি SWP ক্যালকুলেটরের আনুমানিক হিসাব অনুযায়ী, ৩০ বছরে মোট ১ কোটি ৮০ লক্ষ টাকা তোলার পরও তহবিলের মূল্য হতে পারে ৩ কোটি ৪৩ লক্ষ টাকা। তবে এই হিসাব নির্দিষ্ট রিটার্নের অনুমানের উপর নির্ভরশীল। বাস্তবে মিউচুয়াল ফান্ডের রিটার্ন নিশ্চিত নয় এবং বাজারের ওঠানামায় কর্পাসের পরিমাণ বদলাতে পারে।

মাসে ৫০ হাজার টাকা দিয়ে আজ যে খরচ মেটানো যায়, ভবিষ্যতে একই অঙ্কে তা সম্ভব নাও হতে পারে। বার্ষিক ৬ শতাংশ মুদ্রাস্ফীতি ধরলে খরচের চাপ ক্রমশ বাড়বে। ফলে অবসরের পর নিয়মিত খরচ মেটাতে প্রতি বছর বেশি টাকা তুলতে হতে পারে।

প্রদত্ত হিসাব অনুযায়ী, ১ কোটি টাকার প্রাথমিক তহবিল, ৮ শতাংশ বার্ষিক রিটার্ন এবং ৬ শতাংশ মুদ্রাস্ফীতি ধরে প্রথম বছরে ৬ লক্ষ টাকা তোলার প্রয়োজন হলে, কর্পাস প্রায় ২১ বছর চলতে পারে। শেষ বছরে বার্ষিক অর্থের প্রয়োজন বেড়ে প্রায় ₹১৯.২৪ লক্ষ হতে পারে।

আরও পড়ুন: বছরে ১৩ টা EMI জমা দিলে দ্বিগুণ সুবিধা, লোন শেষ হবে আগে আর বাঁচবে লক্ষ লক্ষ টাকা

অবসরের পরিকল্পনায় শুধু প্রাথমিক মাসিক খরচ নয়, মুদ্রাস্ফীতি, বিনিয়োগের ঝুঁকি, সম্ভাব্য রিটার্ন এবং করের বিষয়ও বিবেচনা করা জরুরি। দীর্ঘ সময় ধরে নিয়মিত আয় পেতে প্রয়োজন হতে পারে আরও বড় কর্পাস। বেশি রিটার্নের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বেছে নিলে মূলধন ক্ষতির সম্ভাবনাও বাড়ে। তাই নিজের প্রয়োজন ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী SWP পরিকল্পনা করা উচিত।

Previous post

Big News For PNB Customers: PNB গ্রাহকদের জন্য বড় খবর ! ১০ নভেম্বরের পর বন্ধ হয়ে যেতে পারে অনেকেরই অ্যাকাউন্ট…

Next post

টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই ‘খান’, কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?

Post Comment

You May Have Missed