Dengue West Bengal Update: ডেঙ্গির স্পাইক সবে শুরু, অক্টোবরের শেষ সপ্তাহ ও নভেম্বরের প্রথম দু’সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ: স্বাস্থ্যমন্ত্রী

Last Updated:

Dengue West Bengal Update: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ২৮৪, সংকটজনক ৬ জন! মুর্শিদাবাদ-হাওড়া-দুই ২৪ পরগনায় হটস্পট চিহ্নিত।

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

কলকাতা: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত জেলার জেলাশাসক এবং কলকাতা, হাওড়া ও বিধাননগরের কমিশনাররা। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে নতুন করে ৯০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ২৮৪। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা সংকটজনক। এখনও পর্যন্ত ডেঙ্গিতে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য দফতরের নজরে রয়েছে একাধিক ডেঙ্গি হটস্পট। আক্রান্তের সংখ্যার নিরিখে মুর্শিদাবাদ জেলায় পরিস্থিতি উদ্বেগজনক। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৯। জিয়াগঞ্জের প্রসাদপুর, কাপাসডাঙ্গা, রাণীনগর, হরিহরপাড়া, দেওয়ানসাহি, দৌলতাবাদ এবং তেঘরী-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গির প্রকোপ বেশি বলে জানা গিয়েছে।

কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৫। কলকাতা পুরসভার ৬, ২, ১৬, ৭৭, ১০৯, ১১৬ এবং ১১৭ নম্বর ওয়ার্ডে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি, হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ড এবং বিধাননগরের ২৭ নম্বর ওয়ার্ডেও ডেঙ্গি পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

ডেঙ্গি সংক্রমণের পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২৩ সালে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছিল। ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ৩১ হাজার মানুষ। ২০২৫ সালে এই সময় পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৪,৭৮৬। আর চলতি বছরে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: পায়ের আঙুল ভাঙল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, কাল কলকাতায় ফিরবেন! কীভাবে দুর্ঘটনা?

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, ডেঙ্গির সংক্রমণ বৃদ্ধির মূল সময় বা স্পাইক পর্ব এখনও সবে শুরু হয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহ এবং নভেম্বরের প্রথম দু’সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় ডেঙ্গি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর। তাই আগামী কয়েক সপ্তাহ ডেঙ্গি প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য। হটস্পট এলাকাগুলিতে নজরদারি, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার উপর জোর দেওয়া হচ্ছে।

Previous post

টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই ‘খান’, কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?

Next post

আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১

Post Comment

You May Have Missed