কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে

ভাস্কর মুখোপাধ্যায়,সৌমিত্র রায়,বীরভূম: কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে! বীরভূমের আমোদপুরের ঘটনা। প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি থেকে একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। 

আরও পড়ুন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী, পুরভোটে জোটে যাবে BJP ? সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু, “রাষ্ট্রের স্বার্থে…”

রাজ্য়ে পালাবাদলের পর, রবিবার সকালে বীরভূমের আমোদপুরে দেখা গেল এই ছবি

কখনও গালে কষিয়ে থাপ্পড়, কখনও মাথায়, পিঠে কিল, ঘুষি। বাড়ি থেকে বের করে, এভাবেই মারধর করা হল বীরভূমের আমোদপুরে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি তাহিরুল শেখকে।রাজ্য়ে পালাবাদলের পর, রবিবার সকালে বীরভূমের আমোদপুরে দেখা গেল এই ছবি। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি তাহিরুল শেখের কোমরে দড়ি পরিয়ে, চৌরঙ্গী মোড় থেকে প্রায় ১ কিমি পথ হাঁটানো হয়। তোলাবাজি, কাটমানি আদায় থেকে শুরু করে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। 
 
” সাধারণ মানুষ কী করবে, না করবে তার দায় ভারতীয় জনতা পার্টি নেবে না কিন্তু একটাই কথা বলতে পারি..”

বিজেপি বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি  উদয়শঙ্কর বন্দ্য়োপাধ্য়ায় বলেন, সাধারণ মানুষ কী করবে, না করবে তার দায় ভারতীয় জনতা পার্টি নেবে না কিন্তু একটাই কথা বলতে পারি। আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। তারজন্য় পুলিশ প্রশাসন আছে। পুলিশ প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্য়বস্থা নেবে।মাধররের পর আমোদপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে দেওয়া হয় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে।

তৃণমূল আমলে ১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

পূর্বে পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে আলিপুরদুয়ারে গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের জেলা সহ সভাপতিকে। সেসময় ধৃত মানস রায় ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে তৃণমূল আমলে ১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। ধৃত ওই তৃণমূল নেতাকেও সেবার কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরানো হয়েছিল। সরকার বদলের পরেই, কড়া পদক্ষেপ নেয় প্রশাসন।  দুর্নীতি, তোলাবাজির অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার করা হয় তৃণমূল নেতা কর্মীদের।

তৃণমূল কর্মীকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘুরিয়েছিলেন পুলিশ কর্মীরা

গোবরডাঙায় তৃণমূল নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে মহেশতলায় ধৃত ২ তৃণমূল কর্মীকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘুরিয়েছিলেন পুলিশ কর্মীরা।দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ধৃত ২ তৃণমূল কর্মী শেখ বাপ্পা এবং জাহাঙ্গির হাজিকেও কোমরে দড়ি বেঁধে নিজ এলাকায় ঘুরিয়েছিল পুলিশ। হাওড়ার শিবপুরের ধৃত তৃণমূল নেতা শামিম আহমেদকে হাতে হাতকড়া পরিয়ে ঘুরিয়েছিল পুলিশ।

Previous post

Success Story: কোজাগরী লক্ষ্মীপুজোর আবহে বাংলার শিল্পের জয়, নবদ্বীপের লক্ষ্মীসরা পৌঁছল সুদূর জার্মানিতে

Next post

Lakshmi Puja 2026: দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজোতেই মাতোয়ারা বর্ধমানের এই এলাকা! ৫৩ বছরে এবারের থিম ‘বাউল কুটির’

Post Comment

You May Have Missed