BJP নেতা তথা অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক স্বরূপ বিশ্বাসের, পুরভোটের আগে জোর জল্পনা
কলকাতা: বিজেপি নেতা তথা অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক স্বরূপ বিশ্বাসের। পুরভোটের আগে সিসিটিভি ফুটেজ ঘিরে জল্পনা। টালিগঞ্জের হোটেলের ওই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের পা ছুঁয়ে প্রণাম করেন বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় প্রশ্ন তুলেছে দলেরই একাংশ। পাশাপাশি সেটিংয়ের অভিযোগে সরব হয়েছেন খোদ মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তবে যাবতীয় জল্পনায় উড়িয়ে দিয়েছেন ওই বিজেপি নেতা। সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি সুমনের। উল্টোদিকে, স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি ফোন ধরেননি।
RG Kar Case : RG Kar এর প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের জামিন নিয়ে ফের সরব অভয়ার মা-বাবা | ABP Ananda
Post Comment