FD Rate Hike: এফডি-তে বিপুল রিটার্ন দিচ্ছে ‘এই’ সরকারি ব্যাঙ্ক, ৭৭৭ দিনের জন্য ১০ লাখ টাকা রাখলে কত আয় হবে ?
১০ লাখ টাকার এফডি-তে কত সুদ মিলবে ?
Ind Prosper এফডি-তে সাধারণ গ্রাহকরা ৬.৭৫ শতাংশ সুদ পাবেন ৷ এখানে ১০ লাখ টাকা রাখলে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১১,৪৩,৭৭৪ টাকা ৷ অর্থাৎ কেবল সুদ হিসাবে পেয়ে যাবেন ১,৪৩,৭৭৪ টাকা ৷ যদি ব্যাঙ্ক প্রতি তিন মাস অন্তর সুদ যোগ করে চক্রবৃদ্ধি হারে হিসেব করে, তাহলে ম্যাচিউরিটির সময় মোট টাকা বেড়ে প্রায় ১১.৫২ লক্ষ টাকা হতে পারে। কোনও প্রবীণ নাগরিক যদি ৭৭৭ দিনের জন্য ১০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট (FD) করেন, তাহলে সরল সুদের হিসেবে ম্যাচিউরিটির সময় মোট টাকা দাঁড়াবে ১১,৫৯,২৪৭ টাকা। এর মধ্যে শুধুমাত্র সুদ থেকেই আয় হবে ১,৫৯,২৪৭ টাকা। অন্যদিকে, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রযোজ্য হলে ম্যাচিউরিটির সময় মোট টাকা বেড়ে প্রায় ১১.৬০ লক্ষ টাকা হতে পারে।
Post Comment