বীরভূমের পদ্ম পাড়ি দিচ্ছে দিল্লি-মুম্বইয়ে! কালীপুজোর আগে আকাশছোঁয়া চাহিদা, মুখে হাসি চাষিদের
ছবি ও তথ্য: সৌভিক রায়” width=”770″ height=”513″ /> ভিন রাজ্যের মেট্রো শহরে পৌঁছানোর পর একেকটি পদ্মের দাম গিয়ে ঠেকছে ১৩ থেকে ১৫ টাকায়। আহমেদপুরের প্রত্যন্ত গ্রামগুলি থেকে সংগ্রহ করা পদ্মফুল ইতিমধ্যেই পাড়ি দিতে শুরু করেছে কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে। দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বইয়ের মতো বড় শহরগুলিতে বীরভূমের পদ্মের চাহিদা রয়েছে বরাবরই। ফুল যাতে টাটকা থাকে, তার জন্য চলছে বিশেষ প্যাকিং। থার্মোকলের বাক্সের ভেতরে পদ্মপাতা ও বরফ দিয়ে মুড়ে ফেলা হচ্ছে ফুলগুলি, যাতে তা বাতাসের সংস্পর্শে এসে শুকিয়ে না যায়।
ছবি ও তথ্য: সৌভিক রায়
Post Comment