প্রথমে আটক, লালবাজারে এনে জিজ্ঞাসাবাদের পর এবার গ্রেফতার চোরবাগানের পুজোয় মাইকে ঘোষণাকারী
আবীর দত্ত, কলকাতা: চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার মাইকে ঘোষণাকারী সেন্টু-কে। প্রথমে তাঁকে নদিয়া থেকে আটক করা হয়েছিল। এবং পুজো কমিটির সদস্য সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে লালবাজারে এনে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এবং এরপরেই এবার তাঁকে গ্রেফতার করে নেয় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সঞ্জীব রাহা ওরফে সেন্টু তিনি ঘটনার দিন মাইকে প্রচার চালাচ্ছিলেন। মৃতের পরিবারের অনেকেই যেটা অভিযোগ করেছিলেন, মাইকে ওই ঘোষণার পরেই প্যানিক হয়ে যান। মূলত, যাদের মৃত্যু হয়েছে, তাঁদের সঙ্গে পরিবারের কেউ কেউ উপস্থিত ছিলেন এবং প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁরাই এই অভিযোগ সামনে এনেছেন।
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
Post Comment