৪০ হোক বা ৬০ বছরে অবসর, ঠিক কতটা টাকার প্রয়োজন হবে আপনার?

কলকাতা: মানুষের অবসর পরিকল্পনা কততে ঠিক কত টাকার প্রয়োজন সেটা নিশ্চিত ভাবে কেউই বলতে পারে না। তবে এটা ঠিক যে, মানুষ আগে থেকে সেটার একটা হিসাব করতে পারে। আর এই হিসাব আবার সময়ের সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে। কারণ, কোন বয়সে কাজ ছাড়ছেন, মূল্যবৃদ্ধির হার কত বা মাসে ওই ব্যক্তির উপার্জন কত, এই সবের উপর আসলে পুরো ব্যাপারটা নির্ভর করে। তবে হ্যাঁ, ভবিষ্যতের কথা তো কিছু বলা যায় না। সেই কারণে হিসাব করে যে টাকার অঙ্কটা আসবে, সেটাও যে ঠিক, সেটা বলা যায় না।

আরও পড়ুন: বেড়েছে সুদের হার, বেশি EMI দেওয়া ভাল নাকি বেশিদিন ধরে EMI দেওয়া ভাল?

৪০ বছরে অবসর নিলে কত টাকা প্রয়োজন?

ধরা যাক, এক ব্যক্তির বর্তমান বয়স ২৫ বছর। তাঁর বার্ষিক সংসার খরচ ৬ লক্ষ টাকা। যদি ধরে নেওয়া হয় তিনি ৮০ বছর বেঁচে থাকবেন এবং বিনিয়োগে বার্ষিক ১২ শতাংশ রিটার্ন আসবে, তাহলে হিসাব করা যায় ৪০ বছর বয়সে অবসর নিতে গেলে তাঁর কাছে অন্তত ২ কোটি ৩৯ লক্ষ টাকা থাকতে হবে।

এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধির কারণে অবসরের সময় বার্ষিক খরচ বেড়ে প্রায় ১৪ লক্ষ ৩৮ হাজার টাকা হতে পারে। সেই লক্ষ্য পূরণে মাসে আনুমানিক ৪৭ হাজার টাকা করে সঞ্চয় করা জরুরি।

৬০ বছরে অবসর নিলে কত টাকা প্রয়োজন?

অন্যদিকে, সেই ব্যক্তি যদি ২৫ বছর বয়স থেকে পরিকল্পনা শুরু করেন এবং ৬০ বছর বয়সে অবসর নিতে চান, তাহলে তাঁর প্রয়োজনীয় অবসরকালীন তহবিলের আনুমানিক পরিমাণ হওয়া উচিত ৫ কোটি ৭৫ লক্ষ টাকা। একই অনুমান অনুযায়ী, অবসরের সময় বার্ষিক খরচ বেড়ে প্রায় ৪৬ লক্ষ ১২ হাজার টাকা হতে পারে।

এই লক্ষ্য পূরণে মাসে আনুমানিক ৮ হাজার ৮০০ টাকা করে সঞ্চয়ের কথা বলছেন বিশেষজ্ঞরা। তবে এই অঙ্কগুলি নির্দিষ্ট অনুমানের ভিত্তিতে তৈরি; প্রকৃত প্রয়োজন বিনিয়োগের রিটার্ন, মূল্যবৃদ্ধি ও খরচের উপর নির্ভর করবে।

অবসরের পরিকল্পনায় কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ?

আগে অবসর নিলে উপার্জনের সময় কমে যায়। যদিও সঞ্চয়ের উপর নির্ভর করে দীর্ঘদিন চলতে হয়। পাশাপাশি চিকিৎসার খরচ, বাজারের ওঠানামা ও মূল্যবৃদ্ধির বিষয়টিও মাথায় রাখা জরুরি।

তাই যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ শুরু করা, নিয়মিত খরচ পর্যালোচনা করা এবং বাস্তবসম্মত রিটার্ন ধরে পরিকল্পনা করাই অবসরকালীন আর্থিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ শর্ত।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Post Comment

You May Have Missed