Explosive Recovered: গান পাউডার, TNT-র মতো বিস্ফোরক নিয়ে দাঁড়িয়েছিল গাড়ি! দত্তপুকুরের কাছে গাড়ি থেকে উদ্ধার ৩ কেজি বিস্ফোরক, ধৃতের সঙ্গে বাংলাদেশ যোগ
Last Updated:
Explosive Recovered: দত্তপুকুর থানার ফাঁড়ির এলাকা থেকে ১০০ মিটার দূরত্ব থেকেই এলাকা ঘিরে ফেলে এনএসজি কমান্ডোরা৷ বেঙ্গল এসটিএফ, NIA ও NSG যৌথ তল্লাশিতে প্রথমে পাওয়া গিয়েছিল এক কেজির বেশি স্পলিন্টার, অল্প কিছু সিঁদুর, অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক৷ শক্তিশালী কোন বিস্ফোরক না পাওয়ায় NIA ও NSG খালি হাতে ফিরতে হয়৷ দত্তপুকুর থানায় পুলিশ মামলার রুজু করে।
দত্তপুকুর: একাদশীর দিন শহরের একটি গাড়ি থেকে উদ্ধার গান পাওডার টিএনটি৷ তেতুলতলা থেকে বেঙ্গল এসটিএফ রাকিবুল ইসলামকে গ্রেফতার করেছে সূত্রের খবর৷ প্রায় তিন কেজির বিস্ফোরক উদ্ধার করা হয়েছে৷ রাকিবুল ইসলাম ও মইদুল ইসলাম দুই ভাই৷ বছর দশেক আগে মেকানিকের কাজ ছেড়ে শোরুমের ব্যবসা শুরু করে দত্তপুকুর তেঁতুলতলা বেড়াচাঁপা বামনগাছি এলাকায়৷ সেখানে চারটি শোরুমের মালিক রাকিবুল ইসলাম৷
বারাসাত দত্তপুকুর এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক বোঝাই গাড়ি আটক করে বেঙ্গল STF৷ রাকিবুল ইসলামকে গ্রেফতার করার আগে আটক করে চলে জিজ্ঞাসাবাদ। বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে সে কলকাতায় আসছিল বলেই প্রাথমিক অনুমান৷ গাড়িটি রাস্তার উপরে দাঁড় করানো ছিল৷ আগে থেকেই খবর ছিল বেঙ্গল STF কাছে৷ এইবিপুল পরিমাণ বিস্ফোরক কলকাতার কোথায়, কী উদ্দেশ্য়ে নিয়ে আসা হচ্ছিল, সেটাই জানতে চাইছেন তদন্তকারীরা।
২০১৭ সালে আমডাঙা আর একটি বাইকের শোরুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল৷ সেই শোরুমটির মালিক ছিল রাকিবুল ইসলাম৷ পরবর্তীকালে রাকিবুল ইসলাম বাইকের শোরুম শুরু করে বিড়া এলাকায়৷ এখন চারটি শোরুমের মালিক৷ একটি দত্তপুকুরের তেতুলতলা, একটি বিড়া, একটি দেগঙ্গার বেড়াচাঁপা, অন্যটি দত্তপুকুর এলাকায়।
সূত্রের খবর, যে গাড়িটিকে বিস্ফোরক রাখা ছিল ১৭৮৬, সেই গাড়িটি দুদিন আগেই দত্তপুকুরে তেতুলতলা রোড কিং শোরুমের পাশে রাখা ছিল৷ আজকে আবার বারাসাতের দিকে যায় কিছু সময়ের জন্যে। গাড়িটিতে ৩ কেজি বিস্ফোরক সহ প্রায় ১০ কিলো স্প্রিলন্টার রাখা ছিল। বাংলাদেশেও একাধিকবার রাকিবুলের যাওয়া আসার খবর আছে। ২০১৭ সাল থেকে শোরুমের ব্যবসার পর দুটি বিলাসবহুল বাড়ি রবিউলের উত্থান রকেটের গতিতে৷

Post Comment