বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি! কাল কখন-কোথায় দেখবেন ভারত-নিউজ়িল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ?
ক্রাইস্টচার্চ: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে সেয়ানে সেয়ানে টক্কর হয়েছিল ভারতের । টি-২০ সিরিজ ২-২ অমীমাংসিত ছিল । এবার ভারতের পরীক্ষা নিউজ়িল্যান্ডে (IND vs NZ T20) । সেই নিউজ়িল্যান্ড, যারা ভারতে এসে ভারতকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে গিয়েছিল । ওয়ান ডে সিরিজও জিতেছিল । শুধু টি-২০ সিরিজ জিতেছিল ভারত । এবার লড়াই কিউয়িদের ডেরায় । বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে ভারত বনাম নিউজ়িল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ।
কাদের ম্যাচে
ভারত বনাম নিউজ়িল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচ
কোথায় খেলা
ক্রাইস্টচার্চ
কখন শুরু
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বেলা ১২.৩০-এ । তার ৩০ মিনিট আগে অর্থাৎ ১২টায় হবে টস ।
কোথায় দেখবেন
টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি স্পোর্টস ওয়ান ও সোনি স্পোর্টস ফাইভ চ্যানেলে । হিন্দিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে সোনি স্পোর্টস থ্রি চ্যানেলে
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে সোনি লিভ অ্যাপে হাতের স্মার্টফোনেও সরাসরি দেখা যাবে ম্যাচের সম্প্রচার
Coming Soon 🎬 Bhuvneshwar Kumar in #TeamIndia colours…again 🇮🇳 #NZvIND | @BhuviOfficial https://t.co/O7Wrkr5cFK
— BCCI (@BCCI) October 21, 2026
পিচ ও আবহাওয়ার পূর্বাভাস
নিউজ়িল্যান্ডে গ্রীষ্মের শুরু সবে । সিরিজ শুরুর আগে আবহাওয়া চমৎকার । স্থানীয় সময় রাত ৮টায় শুরু ম্যাচ । পিচ তাজা থাকবে । সঙ্গে রাতের দিকে শিশির ফ্যাক্টর হতে পারে ।
মুখোমুখি সাক্ষাতের রেকর্ড
ভারত ও নিউজ়িল্যান্ড এখনও পর্যন্ত টি-২০ ফর্ম্যাটে ৩১ বার একে অন্যের মুখোমুখি হয়েছে । ভারত জিতেছে ১৭টি ম্যাচে । ১১টি ম্যাচে জিতেছে নিউজ়িল্যান্ড । ৩টি ম্যাচ টাই হয়েছে । নিউজ়িল্যান্ডের মাটিতে শেষ দুটি টি-২০ সিরিজই জিতেছে ভারত । সেই রেকর্ড ভরসা জোগাবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলকে ।
📍 Christchurch Getting into the groove ft. #Teamindia 💪 #NZvIND https://t.co/W4gxKwyaL3
— BCCI (@BCCI) October 21, 2026
ভারতের সামনে সম্মানরক্ষার লড়াইও । কারণ ভারতকে ভারতের মাটিতে টেস্ট ও ওয়ান ডে সিরিজে হারিয়েছে নিউজ়িল্যান্ড । যা বিশ্বের খুব বেশি দেশ পারেনি । সেই পরাজয়ের বদলা নিতে চাইবে ভারত ।
আরও পড়ুন: বিমানযাত্রার ধকল আর ঝোড়ো হাওয়া কাল নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে কাঁটা শ্রেয়সদের
Post Comment