৩০০ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে এই দারুণ প্ল্যান

BSNL Best Recharge Plan : সস্তায় যত খুশি কলের পাশাপাশি ৩০০ জিবি ডেটার অফার নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL । এতে আপনি পাবেন এক মাসের ভ্যালিডিটি। লাখ-লাখ গ্রাহকদের কথা মাথায় রেখে এই প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি। জেনে নিন, আপনি এই প্ল্য়ান থেকে কী সুবিধা পাবেন।

সারা মাসের সুবিধা এই প্ল্যানে
সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই প্ল্যান সম্পর্কিত পোস্ট করেছে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম কোম্পানি। যেখানে সংস্থা জানিয়েছে, সারা ভারতে রোমিং পাওয়া যাবে এই মাসিক প্ল্যানে। আপনি কেবল ৩৪৯ টাকা দিলেই পেয়ে যাবেন এই প্ল্যানের সুবিধা। কোম্পানি এতে দিচ্ছে ২৮ দিনের মেয়াদ। 

কী কী সুবিধা পাওয়া যাবে এখানে
৩৪৯ টাকার ২৮ দিনের প্যাকে আপনি পাবেন, ৩০০ জিবি ডেটা। সঙ্গে দিনে ১০০টি করে SMS ছাড়াও যত খুশি কলিংয়ের সুবিধা পাবেন আপনি। এখানে সারা দিনে ডেটা ব্যবহার করার কোনও ঊর্ধবসীমা নেই। যার অর্থ গ্রাহক যতখুশি ডেটা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন : চাকরি ছাড়াই মাসে পাবেন ২০,৫০০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই স্কিম

 

Previous post

Suvendu Adhikari: ‘ঠিক বলেছেন মোহন ভাগবত,’ সমর্থন শুভেন্দুর! চোরবাগানে মাইকে বলা আর দড়ি ফেলে দেওয়াই কি কাল হয়েছিল?

Next post

Jio Platforms IPO Day 1: প্রথম দিনেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিনিয়োগ! ৫০%-র বেশি খুচরো কোটা পার করেছে ১.৬৯x গতিবেগে

Post Comment

You May Have Missed