এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের

মুম্বই: ২০০৯ সালে অভিষেক হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে। শেষবার খেলেছিলেন ২০২১ সালে। এরপর জাতীয় দলে আর ডাক পাননি। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পুণম রাউত। শেষ পর্যন্ত ১৫ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন হরমনপ্রীত কৌরের দলের একসময়ের নির্ভরযোগ্য ব্যাটার। 

পুণম আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্য়াটে মোট ৭৩টি ম্য়াচ খেলেছেন। তাঁর ঝুলিতে পুরেছেন ২২৯৯ রান। এছাড়া টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট ৩৫ ম্য়াচ খেলে ঝুলিতে পুরেছেন ৭১৯ রান। টেস্ট কেরিয়ারে ৪টি ম্য়াচ খেলেছেন। রয়েছে সংগ্রহে ২৬৪ রান। আন্তর্জাতিক ক্রিকেটে মোট চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন পুণম। তার মধ্য়ে তিনটি ওয়ান ডে ফর্ম্য়াট থেকে এসেছে ও ১টি টেস্টে। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে শতরান হাঁকিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। ২০২১ সালের জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্য়াচটিই ছিল পুণমের আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্য়াচ।

পুণমের সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্য়ান্স ছিল ২০১৭ সালের মহিলা বিশ্বকাপে। সেখানে তিনি মোট ৩৮১ রান হাঁকিয়েছিলেন। ফাইনালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৬ রানের ইনিংস খেলেন। যদিও ম্য়াচ বাঁচাতে পারেননি তিনি। 



Previous post

Bank FD vs Post Office NSC: অল্প সময়েই মালামাল হওয়ার সুপারহিট ফর্মুলা! ৫ লক্ষ টাকা হাতে থাকলে কী করবেন? ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট না পোস্ট অফিসে এনএসসি?

Next post

অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

Post Comment

You May Have Missed