তৃণমূলে আরও ভাঙনের ইঙ্গিত শুভেন্দুর, ‘ত্রিখণ্ডিত’ তোপ মুখ্যমন্ত্রীর! যা বললেন…

ত্রিখণ্ডিত তৃণমূল?

এবার কী তবে ত্রিখণ্ডিত হতে চলেছে তৃণমূল? তেমনই ইঙ্গিত মিলল আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়। তিনি বলেন, “এক দল নতুন পার্টিতে যোগ দিয়েছে। অন্য একটি দল দু’ভাগে ভাগ হয়েছে, নাম-নিশান-পতাকা নেই।” এরপরেই সোমবার তাঁর মন্তব্যে তৃণমূল শিবিরকে লক্ষ্য করে বড় ইঙ্গিত দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর বলেন, “দলটি বর্তমানে “ত্রিখণ্ডিত” অবস্থায় রয়েছে এবং তাদের উপযুক্ত নাম বা নিশানা প্রায় মুছে যাওয়ার উপক্রম হয়েছে। তাঁর কথায়, “যাঁদের দলের ২৮ সাংসদের মধ্যে ২০ জন চলে যায়, চাইলে ওটা ২২-২৩ হয়ে যাবে… এই প্রসঙ্গে শুভেন্দুর দাবি, “আমার সঙ্গে তো আরও দু তিনজন সাংসদর কথা হয়েছে। সংখ্যাটা তো ২২-২৩ হয়ে যাবে।”

আরও বড় ভাঙ্গনের মুখে তৃণমূল?

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকেই দলটিতে অভ্যন্তরীণ কোন্দল ও একাধিক বিধায়ক-সাংসদের কার্যত দলত্যাগের হিড়িক দেখা গিয়েছে। এর আগে জুনে একাধিক বিধায়ক ও সাংসদ দল ছেড়েছিলেন। এরপর ২০ সাংসদকে এনসিপিআইতে যোগ দিতেও দেখেছে বাংলার মানুষ। এবার কি তবে আরও বড় ভাঙ্গনের মুখে তৃণমূল? এবার তাহলে কারা ছাড়ছেন দল? শুভেন্দুর ইঙ্গিতে স্বভাবতই জল্পনা শুরু রাজনৈতিক মহলের।

বার কাউন্সিলকে নিয়ে পুজোর পর বৈঠক:

এদিন সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু আরও বলেন, ” তৃণমূলকে হারিয়ে রাজ্য বার কাউন্সিলে জয় বিজেপির। সবাই এক হয়ে সরকারের পাশে আছে, সবাই সবকিছু দেখছে। বার কাউন্সিলকে নিয়ে নতুন কিছু করার পরিকল্পনা আছে। নব নির্বাচিত বার কাউন্সিলকে নিয়ে পুজোর পর বৈঠক হবে।” মুখ্যমন্ত্রী জানান, আইনজীবী সংগঠনগুলিও মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছেন। এদিন পুলিশের নিয়োগ পত্র তুলে দিয়ে শুভেন্দু বলেন, “মমতা চতুর্থবার জিতলে এই নিয়োগগুলি হত না।”

১২৪০০ পুজো নতুন হচ্ছে:

শুভেন্দু জানান, UCC-র কাজ দ্রুততার সঙ্গে চলছে। ২-৩ মাসের মধ্যে হয়ে যাবে। আমরা দ্বিতীয় রাজ্য হব যারা UCC করবো। UCC-র পর ধর্মীয় বিভক্তিকরণ আনবো। শহরটা সেজেছে ভালো। ট্রাফিকটা খুব হচ্ছে। সিনিয়র পুলিশ আধিকারিকরা রাস্তায় নেমেছেন। ১২৪০০ পুজো নতুন হচ্ছে। এর থেকে বোঝা যায় আগে এরা অনুমতি পায়নি, বা করতে দেয়নি। আমার বিশ্বাস এর আগের সরকার ১২ হাজার পুজোকে করতে দেয়নি।”

“মা দুর্গা যাবে আর সেখানে মুখ্যমন্ত্রী বসে থাকবে?”

আগের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “নন্দনে ১০০ বছরের জন্মশতবর্ষে উত্তম কুমারের ছবি পাবেন। ব্রাজিল এর খেলার সময় একটা সংস্থা আমার ছবি দিয়ে দিয়েছিল। আমি শোনার পর স্পোর্টস ডিপার্টমেন্টকে বলি আমার ছবি না দিতে। মা দুর্গা যাবে আর সেখানে মুখ্যমন্ত্রী বসে থাকবে তার মানে কী বোঝায়? মা দুর্গা স্যালুট করতে করতে যাচ্ছে!”

সপ্তমীতে আসছেন অমিত শাহ?

দুর্গাপুজোর সপ্তমীর দিন অমিত শাহ জি আসতে পারেন বলেও জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আসবেন বলে কোনও সূচনা নেই। দশমী ও বিজয়া সম্মিলনী প্রসঙ্গে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু বলেন, “দশেরা ভাল হবে সেন্ট্রাল পার্কে। ২৬ তারিখে বিজয়া সম্মিলনী ভালো হবে মিলন মেলাতে।”

Previous post

Retiring at 45: অখণ্ড অবসর! ৪৫-এ কর্মবসরের ইচ্ছা, চাকরি ছাড়ার আগে কী কী করলে ৩০ থেকে ৪০ বছর চলতে পারবেন, হিসেব নিকেশ সেরে নিন

Next post

ডায়াবেটিসে আম, আলু বা কলা খাওয়া যাবে না? প্রচলিত খাদ্যভিত্তিক ভ্রান্ত ধারণার সত্যিটা জানুন

Post Comment

You May Have Missed