Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জোড়া মামলা দায়ের আইনজীবীর বিরুদ্ধে

Last Updated:

Bikash Ranjan Bhattacharya: আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে বোতল ছোড়ার অভিযোগের পর তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে গড়ফা ও তপসিয়া থানায় পৃথক অভিযোগ।

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জোড়া মামলা দায়ের আইনজীবীর বিরুদ্ধে
বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জোড়া মামলা দায়ের আইনজীবীর বিরুদ্ধে

কলকাতা: আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের হল গড়ফা ও তপসিয়া থানায়। গড়ফা থানায় অভিযোগ করেছেন প্রীতম দত্ত। অন্যদিকে, তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মী সুরজ সিং।

অভিযোগকারী প্রীতম দত্তের দাবি, বৃহস্পতিবার সকালে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে এক ব্যক্তি বোতল ছুড়ে হামলা করেন। ওই ঘটনার পর সমাজমাধ্যমে একটি পোস্ট করেন বিকাশরঞ্জন। সেই পোস্টে করা মন্তব্যে আপত্তি জানিয়ে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রীতম। অভিযোগকারীর দাবি, ওই সমাজমাধ্যম পোস্টের মন্তব্যে তাঁর ভাবাবেগে আঘাত লেগেছে। সেই কারণেই তিনি আইনজীবীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। অন্যদিকে, বিকাশরঞ্জনের বিরুদ্ধে তপসিয়া থানাতেও অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মী সুরজ সিং। তাঁর দাবি, সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিকাশরঞ্জন অভিযোগ করেছেন, তাঁর বাড়িতে হিন্দুত্ববাদী সংগঠনের তরফে হামলা চালানো হয়েছে। ওই পোস্টের প্রেক্ষিতেই তিনি তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন: পালাবদলের পর পশ্চিমবঙ্গে প্রথমবার মোহন ভাগবত, সঙ্ঘ প্রধানের সঙ্গে সাক্ষাৎ হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বৃহস্পতিবার ভোরে বাইকে চেপে আসা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিকাশরঞ্জনের বাড়ি লক্ষ্য করে কাচের বোতল ছোড়েন বলে অভিযোগ। পূর্ব যাদবপুর থানায় এই ঘটনায় মামলা রুজু হয়েছে। ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিকাশরঞ্জন বলেন, ‘‘প্রায়ই থ্রেট করে৷ মারব, তোর লাশ ফেলে দেব৷ দেখে নেব৷ ফোনে ভিডিও পাঠিয়ে৷ বাড়ির সামনে এমন সাহস কেউ দেখায়নি৷ এটা মনে হয় ওদের নতুন ভেঞ্চার৷’’পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে মুখ ঢাকা এক ব্যক্তিকে ঘটনার পর দাসপাড়া ব্রিজের দিকে পালিয়ে যেতে দেখা গিয়েছে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি, বিকাশরঞ্জনের বাড়ির কাছে পুলিশ পিকেট বসানো হয়েছে।

Post Comment

You May Have Missed