নমনের তিন উইকেটের পর ব্যাট হাতে শ্রেয়সের বিধ্বংসী শতরান, ওয়েস্ট ইন্ডিজ়কে হেলায় হারাল ভারত

লখনউ: শুরুতে বল হাতে ভারতীয় স্পিনাররা ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটারদের অল্প রানেই বেঁধে রাখেন। তারপরে ব্যাটে নেমে ওপেনাররা তেমন রান না পেলেও, ব্যাট হাতে ঝড় তোলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আর সেই ঝড়েই উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ়। ভাল ইনিংস খেললেন ঈশান কিষাণও। ফলে ১৭২ রান বাকি থাকতেই ৩২ বল হাতে রেখে আট উইকেটে প্রথম টি-২০ নিজের নামে করল ভারতীয় দল।

আরও পড়ুন:- জল্পনায় পড়ল সিলমোহর, দিল্লি ক্যাপিটালসের কোচ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় 

 

Post Comment

You May Have Missed