নতুন করে নিম্নচাপের আশঙ্কা ? আজ রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, হাওয়া বদল কবে ?

কলকাতা: দুর্যোগের মেঘ আজও কাটছে না। বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে আজও। তবে হলুদ সতর্কতা সরেছে দক্ষিণবঙ্গ থেকে। উল্টোদিকে বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য।

আরও পড়ুন, SIR নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, নাম বাদ পড়লেও মিলবে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ, কী প্রতিক্রিয়া কংগ্রেসের ?

আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল দক্ষিণ উপকূলীয় মায়ানমার ও সংলগ্ন এলাকার উপর, একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৯.৪ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আজ উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমারের ইরাবতী বদ্বীপ অঞ্চলে আবির্ভূত হওয়া সম্ভাবনা রয়েছে। এবং আগামী ২৪ ঘণ্টায় উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে, মায়ানমার-বাংলাদেশ উপকূল বরাবর ও উপকূলের কাছাকাছি উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বিহার থেকে ঝাড়খণ্ড, ওড়িশার উপর দিয়ে উত্তর-দক্ষিণমুখী নিম্নচাপ অক্ষরেখাটি, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত।

Post Comment

You May Have Missed