থানায় হাজিরা দিতে হবে কুণাল ঘোষকে, নোটিস পাঠাল পুলিশ, অভিযোগ দায়ের করেছিলেন কাকলির ছেলে
কলকাতা: প্রাক্তন বনাম বর্তমান তৃণমূলের লড়াই। ‘কালীঘাট তৃণমূলে’র বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন অধুনা NCPI নেত্রী কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। কাকলি এবং পরিবারের সম্মানহানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে এবার কুণালকে হাজিরার নোটিস দিল পুলিশ। সাত দিনের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে কুণালকে। তিনি বৃহস্পতিবার হাজিরা দিতে পারেন বলে জানা যাচ্ছে। (Kunal Ghosh)
বিধানসভা নির্বাচনের পর খান খান হয়ে গিয়েছে তৃণমূল। কাকলি-সহ ২০ জন সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই কুণালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কাকলিপুত্র বৈদ্যনাথ। বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করে দাবি করেন, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা এবং কাকলির NCPI-তে যোগদানের পর থেকে লাগাতার সোশ্যাল মিডিয়ায় তাঁকে এবং তাঁর মাকে কটূক্তি করা হচ্ছে। সম্মানহানি করা হচ্ছে তাঁদের পরিবারের। বৈদ্যনাথ অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় কাকলি এবং তাঁদের পরিবারকে নিয়ে যে ধরনের পোস্ট করা হচ্ছে, তাতে নানা রকম কটুক্তি করা হয়। কুণাল তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। কাকলিকেও কটূক্তি করা হয়েছে। (TMC News)
সরাসরি কুণালের বিরুদ্ধে অভিযোগ করেন বৈদ্যনাথ। কয়েক সপ্তাহ আগে সেই মর্মে অভিযোগ দায়ের করেন। প্রতিকার চেয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। দ্রুত যাতে ব্য়বস্থা নেয় পুলিশ, আবেদন জানিয়েছিলেন। সেই অভিযোগের প্রে৭িতে বারাসত থানার পুলিশের তরফে কটূক্তি, সম্মানহানি, মহিলাকে কটূক্তির মতো একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। একদিন আগে সেই নিয়ে নোটিস পাঠানো হয় কুণালকে। সাত দিনের মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্তও। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ বারাসত থানায় হাজিরা দিতে পারেন কুণাল।
আরও পড়ুন: প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত কেন্দ্রের, বেতনের ঊর্ধ্বসীমা ১৫০০০ থেকে বেড়ে হল ২৫০০০ টাকা
লাগাতার সোশ্যাল মিডিয়ায় তাঁদের কটাক্ষ করা হচ্ছে বলে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও দ্বারস্থ হন কাকলি। জানান, IT সেল থেকে ফেসবুক এবং X-এ গালিগালাজ করা হচ্ছে তাঁকে এবং তাঁর পরিবারকে। যে বা যাঁরা সেই কাজ করছে, তার একটি তালিকা জমা দিয়েছেন তিনি শুভেন্দুর কাছে। যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন বলে তাঁকে আশ্বস্ত করা হয়েছে। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই থানা হাজিরা দিতে বলা হল কুণালকে।
Agnimitra Paul: “১০ অক্টোবরের আগে আমরা সব ঠিক করে দেব”, জানালেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী | ABP Ananda
Post Comment