প্রথমবার ভারতের ওয়ান ডে দলে জম্মু-কাশ্মীরের এই ক্রিকেটার, নমন ধীরকে সুযোগ, ফিরলেন জাডেজা

মুম্বই: রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরকে চ্যাম্পিয়ন করার নেপথ্য নায়ক তিনি। পেসার আকিব নবির জন্য় অবশেষে সুখবর। প্রথমবার ভারতের ওয়ান ডে দলে সুযোগ পেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পেলেন নমন ধীরও। যিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে নজর কেড়েছেন। দুই ক্রিকেটারই প্রথমবারের জন্য এলেন ওয়ান ডে দলে।

রবীন্দ্র জাডেজা ওয়ান ডে দলে ফিরলেন। জানুয়ারি মাসে শেষবার তিনি ওয়ান ডে খেলেছিলেন। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে। প্রায় আট মাস পর জাতীয় দলে ফিরলেন বাঁহাতি স্পিনার অলরাউন্ডার। হার্দিক পাণ্ড্য এখনও ফিট না হওয়ায় এশিয়ান গেমসের দল থেকে নীতীশ কুমার রেড্ডির নাম তুলে নিয়ে তাঁকে ফেরানো হল ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের ওয়ান ডে দলে।

ধীরকে প্রথমে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দলে নেওয়া হয়েছিল। সম্প্রতি শের ই পাঞ্জাব টি-২০ লিগে বিস্ফোরক ফর্মে ছিলেন। ১০ ম্যাচে তিনি ৬৫৫ রান করেন। তারপরই তাঁকে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজের দলে নেওয়া হল।

আকিব নবি ভারতের টেস্ট দলে ছিলেন। তবে আন্তর্জাতিক অভিষেক হয়নি। তাঁকে পেস বোলিং বিভাগে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও গুরনূর ব্রার-এর পাশাপাশি রাখা হয়েছে।

 

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের পর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। তবে দুই দলেই নেই যশপ্রীত বুমরা। ওয়ান ডে দলে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। 

আরও পড়ুন: সিএবি নির্বাচন নিয়ে বড় ঘোষণা, শূন্যপদ পূরণ কবে? কী বললেন সৌরভ ও ইলেক্টোরাল অফিসার?

ভারতের ওয়ান ডে দল

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কে এল রাহুল (সহ অধিনায়ক), ধ্রুব জুড়েল (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনূর ব্রার, মহম্মদ সিরাজ, আকিব নবি, যশস্বী জয়সওয়াল ও নমন ধীর

ভারতের টি-২০ দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা (সহ অধিনায়ক), শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিংহ, প্রিন্স যাদব ও ময়ঙ্ক যাদব



Post Comment

You May Have Missed