দ্রুত বাইক দেওয়ার নামে বেশি টাকা আদায়, ব়্যাপিডোকে ১০ লাখ টাকা জরিমানা
Rapido Bike Ride : অনেকদিন ধরেই র্য়াপিডো ছাড়াও আরও অনেক বাইক রাইডের বিরুদ্ধে উঠছিল এই অভিযোগ। এবার দ্রুত বাইক দেওয়ার নামে বেশি টাকা আদায়ের জন্য র্য়াপিডোর নিয়ন্ত্রক সংস্থা ‘রপেন ট্রান্সপোরটেশন সার্ভিসেসে’র বিরুদ্ধে ব্যবস্থা নিল সেন্ট্রাল কনজুমার প্রোটেকশন অথরিটি (CCPA)।
কী অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা ?
মূলত, গ্রাহকদের সঙ্গে চাতুরির অভিযোগের ভিত্তিতে জরিমানার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ(CCPA)। গ্রাহকদের নানান অছিলায় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে এই জরিমানা করা হয়েছে। আসলে দ্রুত বাইক পাওয়ার জন্য রাইড বুক করার সময়ই গ্রাহকদের কাছে অফার আসত। যেখানে বলা হত, দ্রুত বাইক পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে ১০,২০ বা ৩০ টাকা অগ্রিম দিন। এতে রাইডার আপনার রাইডের জন্য় উৎসাহ পাবেন। যাত্রা শেষ হওয়ার আগে এই অগ্রিম টিপ নেওয়ার প্রবণতাকেই অপরাধ মনে করেছে সিসিপিএ। যেকারণে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অ্যাপের ডিজাইনে কারচুপি করেছে কর্তৃপক্ষ
সিসিপিএর তরফে বলা হয়েছে, অ্য়াপের স্লাইডারে রাইডারকে ডাকার জন্য বেশি দামের দিকে সবুজ রং বা সুযোগ বেশি দেখানো হত। কম দামের দিকে গেলেই আপনাকে ওরেঞ্জ অ্য়ালার্ট দেখাতো অ্য়াপ। এছাড়া দাম বাড়ানোর জন্য স্লাইডারে বেশি জায়গা রাখা হলেও দাম কমানোর অপশন ছিল সীমিত। এতে গ্রাহক অজান্তেই বেশি দাম বেছে নিতে প্রভাবিত হতেন।
রাইডের আগেই টিপস চাওয়ার প্রবণতা
এই অ্য়াপে যাত্রী রাইড শুরু কারার আগেই টিপস নেওয়ার প্রবণতা তৈরি করা হচ্ছিল, এমনই অভিযোগ করেছে সেন্ট্রাল কনজুমার প্রোটেকশন অথরিটি (CCPA)। নিয়ম অনুযায়ী, রাইডের শেষে যাত্রীর কাছে এই টিপস চাওয়া যায়। যা স্বেচ্ছায় দিতে পারেন যাত্রী। কিন্তু অ্যাপটি বুকিং করার সময়ই বকশিশ দেওয়ার অপশন দিত। এতে বোঝানে হত, বকশিশ দিলে গাড়ি তাড়াতাড়ি পাওয়া যাবে। (মোটর যানবাহন নির্দেশিকা ২০২৫ অনুযায়ী বুকিংয়ের সময় বকশিশ চাওয়া নিয়মবহির্ভূত)।
র্য়াপিডো কী বলছে, সিসিপিএর অবস্থান কী
র্যাপিডো দাবি করেছে, অতিরিক্ত টাকা দেওয়াটা গ্রাহকের ইচ্ছা ও এতে চালক পাওয়ার ক্ষেত্রে কোনও তফাত হয় না। তবে সিসিপিএ এই দাবি মেনে নেয়নি, কারণ র্যাপিডো প্রমাণ করতে পারেনি যে- বেশি টাকা দিলে সত্যিই রাইড পাওয়ার সুযোগ বাড়ে কি না। এই একই ধরনের কৌশল বা প্রতারণামূলক ডিজাইনের ব্যবহারের জন্য Uber ও Ola-র বিরুদ্ধেও বর্তমানে তদন্ত চলছে।
Post Comment