নন্দীগ্রামে এবার অভূতপূর্ব রেকর্ডে জিতব: শুভেন্দু

নন্দীগ্রামের পাশে থাকার বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পরে যত রকমের পরিষেবা নন্দীগ্রামের মানুষের করতাম সেটাই ২০৩১ সাল পর্যন্ত করব।” প্রচার প্রসঙ্গে শুভেন্দুর প্রশ্ন, “প্রচারে আমাকে আসতে হবে? আসব ভোটের দিন। ভোট দিতে আসব। ভোট আমি করতে জানি করাতে জানি। এত ব্যবধান যা রেকর্ড তৈরি করবে। যারা আমাকে ভোট দেন না বিজেকেও ভোট দেন না।সংখ্যালঘুদের একটা সুযোগ এসেছে। কাজ করতে চান? কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান? তবে এই দুটি উপনির্বাচন আপনাদের পরীক্ষা, প্রমাণ করুন।”

Post Comment

You May Have Missed