Jadavpur University: ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলে হোক..,’ প্রস্তাব শর্বরীর! সব শুনে ‘পূর্ণ সমর্থন’ সৃজনের, তবে বললেন…
Last Updated:
Jadavpur University: বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে ‘তেরঙ্গা যাত্রা’, জাতীয় পতাকা উত্তোলন এবং ‘বন্দে মাতরম’ পরিবেশন-সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক মনীষীর ছবিও টাঙান সংগঠনের সদস্যরা।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে গত কয়েকদিন ধরেই কার্যত উত্তপ্ত বঙ্গ রাজনীতি৷ এমনকি, যাদবপুর নিয়ে কড়া বার্তা দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও৷ এসবের মাঝেই বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বার্তা দিলেন যাদবপুকের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়৷ জানালেন, এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ হওয়া উচিত ঋষি অরবিন্দের নামে৷

Post Comment