‘দাদার অনুগামী না হয়ে দলের অনুগামী হোন’, মন্তব্য বিজেপি বিধায়কের, কাদের নিশানা?

কলকাতা: এবার দলের নেতাদের বিরুদ্ধেই সরব বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তাঁর দাবি, সবাই নিজের নিজের প্রচারে ব্যস্ত। দলকে নিয়ে মাথাব্যথা নেই কারও। রাজ্যে দল ক্ষমতায় আসার পর কিছু নেতার বৈভব বেড়েছে বলেও অভিযোগ তুললেন। তাঁর বক্তব্য, “ক্ষমতায় আসতেই কিছু নেতাদের বৈভব বেড়েছে। সবাই নিজেদের প্রচার করতে ব্যস্ত, দলকে নিয়ে কেউ ভাবেই না। নিজেদের রিল ও ফলোয়ার বাড়াতে ব্যস্ত দলেরই নেতারা। দল যমের ঘরে যাক, কেউ ভাবছে না।” (Amarnath Shakha)

রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে চার মাস হতে চলল। তার মধ্যেই একাধিক জায়গা থেকে কোন্দলের খবর উঠে এসেছে। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় দলের একাংশের বিরুদ্ধে সরব হলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ। লিখলেন, ‘আমি বহুদিন ধরেই দলটা করে আসছি। তাই কিছু জিনিস চোখে দেখলে, না বলে থাকতে পারি না। কারও মন রেখে চলি না। যেটা খারাপ মনে হয়, প্রতিবাদ করি। তার জন্য আমার প্রচুর শত্রু। তাতে আমার কিছু যায় আসে না’। (BJP News)

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার ঘর থেকে

অমরনাথ আরও লেখেন, ‘আমার গোটা জীবনটাই সংগ্রামের। কিছু মানুষ আছে, যার কাছে যেমন, তার কাছে তেমন। অমনটা হতে পারিনি। আর হতে চাইও না। এবার আসি প্রসঙ্গে। বিজেপি সরকারে আসার পর থেকেই বামফ্রন্ট বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে, ভুল বুঝিয়ে সরকারকে, সরকারের ভূমিকাকে জনমনের ভিতর খারাপ করছে। অথচ আমাদের সব বড় বড় নেতাদের কোনও প্রতিবাদ নেই। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আত্মপ্রচারে ব্য়স্ত। সরকার চলে এসেছে, সব ভোগে ব্যস্ত। পার্টি যমের ঘরে যাক, নিজেদের পেট ভরলেই হল। সিপিএম-কে কোনও কাউন্টার করা নেই, কিছু নেই, কোনও প্রতিবাদ নেই। সবাই এখন রিল বানাতে আর ফলোয়ার বানাতে ব্যস্ত। সরকার আসতে না আসতেই তাগের বৈভব বেড়ে গিয়েছে। কী ছিল, আর কী হল। দলের প্রতি এদের কোনও দায়বদ্ধতা নেই’।

আরও পড়ুন: লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

অমরনাথ আরও যোগ করেন, ‘দলের প্রতি এদের কোনও দায়বদ্ধতা নেই। অমুক দাদার অনুগামী না হয়ে, আগে দলের অনুগামী হোন। দাদারা আসবে যাবে, দলটা থেকে যাবে। নিজের জীবন, যৌবন, পরিবার, পরিজন, সর্বস্বকে দূরে ঠেলে সারাজীবন দলটার জন্য নিজেকে সমর্পণ করে দিয়েছি। ৩৪ বছর সিপিএম-এর রক্তচক্ষু, সন্ত্রাস, সেই সঙ্গে তৃণমূলের অত্যাচার সহ্য করেছি। তবে মানুষ আমাদের বিশ্বাস করেছেন। কিন্তু কিছু মানুষের জন্য দলটার ক্ষতি হচ্ছে। কারও কোনও ভ্রূক্ষেপ নেই। শুধু একটাই নজর, কামাইতে’।

Post Comment

You May Have Missed