নেপাল বন্যায় মৃত ভারতীয়দের দেহ শনাক্তে DNA পরীক্ষা, একাধিক ধাপে চলবে প্রক্রিয়া
Last Updated:
নেপাল বন্যায় মৃত ভারতীয়দের দেহ শনাক্তে DNA, ফিঙ্গারপ্রিন্ট ও ফরেনসিক পরীক্ষা করা হবে। পরিচয় নিশ্চিতের পর ভারতীয় দূতাবাসের সমন্বয়ে মৃতদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করবে ভারত।
কলকাতা: নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত ভারতীয় নাগরিকদের দেহ শনাক্তকরণে একাধিক ধাপে প্রক্রিয়া চালানো হবে। মৃতদেহ শনাক্ত করে দেশে ফেরানোর বিষয়ে নেপাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে ভারতীয় দূতাবাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, শনাক্তকরণ প্রক্রিয়ায় ছবি ও তথ্য নথিভুক্ত করার পাশাপাশি পোস্টমর্টেম, ফিঙ্গারপ্রিন্ট এবং DNA নমুনা সংগ্রহ করা হবে।

Post Comment