এক ধাক্কায় অনেকটা কমল সোনা ও রুপোর দাম, মাসের শেষে কত হল এই দুই মহা মূল্যবান ধাতুর মূল্য ?

কলকাতা: সামনেই উত্সবের মরসুম। তাই যাঁরা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য মাসের শেষে বড় সুখবর। সোমবার, ৩১ অগাস্ট ২০২৬-এ দেশের বাজারে সোনা ও রুপোর দামে বড় পরিবর্তন ঘটেছে। আন্তর্জাতিক বাজারে ওঠানামা, মার্কিন ডলারের অবস্থান এবং বিনিয়োগকারীদের চাহিদার প্রভাবে দেশের বাজারেও এই দুই মূল্যবান ধাতুর দামে পরিবর্তন দেখা যাচ্ছে। তবে, চলুন দেখে নিন এসএসবিসি (SSBC) সূচক অনুযায়ী আজ কত হয়েছে সোনা ও রুপোর দাম। কলকাতা স্বর্ণশিল্প বাঁচাও কমিটির সৌজন্যে পাওয়া দাম প্রতিদিন সামনে আনে এবিপি লাইভ। 

সোমবার, ৩১  অগাস্ট সোনা ও রুপোর দাম একনজরে  —                        

ফাইন গোল্ড (৯৯৫) অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দাম : প্রতি গ্রামের দাম ১৫ হাজার ৪২০ টাকা। 
২২ ক্যারেট, অর্থাৎ হলমার্ক যুক্ত গয়না বানানোর সোনার দাম : প্রতি গ্রামের দাম ১৪ হাজার ৬৫০ টাকা। 
২২ ক্যারেট ক্রয় মূল্য, অর্থাৎ আপনি যদি আপনার গয়না বিক্রি করতে চান : প্রতি গ্রামের দাম ১৪ হাজার ০৩২ টাকা। 
১৮ ক্যারেট বিক্রয় মূল্য: প্রতি গ্রামের দাম ১২ হাজার ০২৫ টাকা।                 
রুপোর (৯৯৯), ১ কেজি বার-এর দাম : ২ লক্ষ ৩৭ হাজার ৪২৭ টাকা                

যে বিষয়টি মাথায় রাখবেন –                              

মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে।

হলমার্কিং না দেখে সোনা কিনবেন না 

বর্তমানে ভারতে সোনা বিক্রির ক্ষেত্রে প্রতারণা রুখতে গোল্ড হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে সোনার গয়না কেনার সময় অবশ্যই BIS লোগো ও ছয় সংখ্যার আলফানিউমেরিক HUID (Hallmark Unique Identification) নম্বরটি দেখতেই হবে। সেই কারণে শুধু লোগো দেখে বিশ্বাস করবেন না। হলমার্কিং নম্বর অবশ্যই দেখুন।

Post Comment

You May Have Missed