বিয়ের আগেরদিন অবধিও কথা হয়েছে শুভশ্রীর সঙ্গে, রাজ ও রুক্মিণীকে নিয়ে বিশেষ বার্তা দিলেন দেব!
Published at : 31 Aug 2026 04:30 PM (IST)
দীর্ঘ প্রতীক্ষার শেষে, মুক্তি পেল ‘দেশু7’ অর্থাৎ দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-র নতুন সিনেমার প্রথম ঝলক। তার আগে, সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করে সিনেমা সংক্রান্ক টুকরো টুকরো গল্প শেয়ার করে নিলেন দেব এবং শুভশ্রী। সোশ্যাল মিডিয়াই বা কি বলল, প্রিয় নায়ক নায়িকাকে দীর্ঘ ১০ বছর পরে জুটি বাঁধতে দেখে?

ফেসবুক লাইভে কথা বলতে গিয়ে দেব জানিয়েছেন, বাজেটের কারণে এই সিনেমার কোনোকিছুতেই খামতি রাখেননি তিনি। যেভাবে তিনি সিনেমাটাকে দেখতে চেয়েছেন, সেভাবেই শ্যুটিং হয়েছে। এই ছবির হতে ধরেই, প্রযোজনার পাশাপাশি পরিচালনাতেও পা রাখলেন দেব।

এই সিনেমায় দেবের অন্যতম চ্যালেঞ্জ ছিল, অনির্বাণ ভট্টাচার্যকে কাজে ফেরানো। যখন তিনি এই সিনেমার ঘোষণা করেছিলেন, তখন অনির্বাণের ওপর অলিখিত ব্যান ছিল। কাজ বন্ধ হয়ে যেতে পারে, এই ঝুঁকি নিয়েও দেব বলেছিলেন, অনির্বাণকে নিয়েই তিনি সিনেমা করবেন।

টিজারে অনির্বাণের যে লুক প্রকাশ্যে এসেছে, সেখানে তাঁকে রীতিমতো চমকে দেওয়ার মতো লুকেই দেখা যাচ্ছে। একেবারে অ্যাকশন দৃশ্যে অনির্বাণের ঝলক দেখা গেলেও, এই সিনেমায় তাঁর একাধিক লুক রয়েছে।

কথোপকথনে দেব এবং শুভশ্রীর পুরনো সম্পর্কের কথাও উঠে আসে। দেব বলে ফেলেন, শুভশ্রী যদি সেই সময়ে এখনকার মতো পরিণত হতেন, তাহলে হয়তো তাঁদের সম্পর্কটা আজও থাকত। তবে দেব এ ও বলেন, তিনি এবং শুভশ্রী বর্তমানে ২ জনেই মানসিকভাবে ভীষণ ভাল আছেন।

পাশাপাশি দেব এদিন ফাঁস করেন, শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্তও তাঁর কথা হয়েছে দেবের সঙ্গে। এর আগে তাঁরা বারে বারে ঝগড়া করতেন এবং কথা বন্ধ করে দিতেন, ব্লক করে দিতেন বারে বারে। তবে শুভশ্রীর বিয়ে হয়ে যাওয়ার পরে আর তাঁর সঙ্গে যোগাযোগ রাখেননি দেব।

দেব এদিন এ ও বলেন, তিনি ছবি পরিচালনা করার সময়ে প্রথমে ভয় পেয়েছিলেন যে, শুভশ্রী যদি তাঁর কোনও কথায় বা কোনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অস্বস্তিবোধ করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি ও শুভশ্রী উভয়েই সাবলীল হয়ে যান অভিনয়ে।

দেব এদিন আরও বলেন, তাঁর ও শুভশ্রী ২ জনেরই বর্তমানে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে আলাদা আলাদা। তাঁরা পারিবারিক জীবনে খুশি রয়েছেন। তাঁদের ব্যক্তিগত জীবনসঙ্গীদের সমর্থন না পেলে, এই ছবি তাঁরা করতে পারতেন না।

এদিন দেব আরও বলেন, রাজ ও রুক্মিণীর সম্মানরক্ষার দায়িত্ব ও তাঁর ওপর বর্তায়। ফলে এই দুটি মানুষকে নিয়ে কোনোরকম ট্রোলিং বা সম্মানহানি না করারই আবেদন করেন দেব।

অন্যদিকে এই সিনেমা ঘিরে রাজ ও শুভশ্রীর মধ্যে বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও সম্প্রতি হাতে হাত রেখে শহরের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁদের। তা দেখে খুশি অনুরাগীরা।
Published at : 31 Aug 2026 04:30 PM (IST)
Post Comment