মহানায়কের ১০০তম জন্মবার্ষিকী, উত্তমকুমার, সত্যজিৎ রায়কে শ্রদ্ধাজ্ঞাপন নরেন্দ্র মোদির
কলকাতা: সেপ্টেম্বর মাসের ৩ তারিখ মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) জন্মদিন, আর তার আগে, আজকের ‘মন কি বাত’ অনুষ্ঠানে মহানায়ককে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিজের অভিনয়, প্রতিভার মাধ্যমে বাঙালির মনে যে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন, সেই কথাই এদিন শোনা গেল নরেন্দ্র মোদির মুখে। এদিন তিনি বলেন, ‘আগামী ৩ সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মজয়ন্তী পালন করব। এক বহুমুখী প্রতিভার মানুষ ছিলেন তিনি। বছরের পর বছর দর্শককে মুগ্ধ করে রাখার ক্ষমতা ছিল তাঁর। আজও তাঁর প্রতিভায় মুগ্ধ মানুষ। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর জন্ম উত্তমকুমারের, তাঁর আসল নাম, অরুণ কুমার চট্টোপাধ্যায়।
উত্তমকুমারকে শ্রদ্ধা নরেন্দ্র মোদির, কী বললেন তিনি?
এদিন শুধু উত্তমকুমার নয়, সত্যজিৎ রায়ের (Satyajit Roy) কথাও উঠে আসে নরেন্দ্র মোদির কথায়। সত্যজিৎ রায়ের পরিচালনায় তৈরি হয়েছিল, ‘নায়ক’ সিনেমাটি। সেই সিনেমার মুখ্যভূমিকায় ছিলেন উত্তমকুমার। এক নায়কের জীবনের ওঠাপড়া, আবেগ, আতঙ্ক, চাহিদা… সমস্ত কিছুই তুলে ধরা হয়েছিল এই ছবিতে। এখনও চর্চিত এই সিনেমা, বিভিন্ন চর্চায় এই সিনেমা নিয়ে পড়াশোনা পর্যন্ত হয়। ১৯৬৬ সালে, উত্তমকুমারকে মাথায় রেখেই ‘নায়ক’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন উত্তমকুমার। সেই কথাই এবার ফিরে এল নরেন্দ্র মোদির কথায়। তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে এই ‘নায়ক’ হয়ে ওঠার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন উত্তমকুমার। ১৯৪৮ সালে ‘দৃষ্টিদান’ সিনেমায় অভিনয় করেছিলেন উত্তমকুমার। এরপরে ১৯৫২ সালে ‘বসু পরিবার’ সিনেমায় অভিনয় করেছিলেন উত্তমকুমার। কেরিয়ারে যথেষ্ট ওঠাপড়া এসেছে তাঁর, কিন্তু নিজের জায়গা করতে নিতে পেরেছিলেন তিনি। ১৯৮০ সালের ২৪ জুলাই হৃদরোগে মৃত্যু হয় কিংবদন্তি অভিনেতার।
অন্যদিকে এদিন সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী পোস্ট করেন, ‘৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের ১০০ তম জন্মবার্ষিকী। প্রধানমন্ত্রী আজ উত্তম কুমারের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত আনন্দদায়ক ও এক পরম গর্বের বিষয়। প্রধানমন্ত্রী উত্তম কুমারের অতুলনীয় চলচ্চিত্র প্রতিভা তুলে ধরেছেন। মহানায়কের অবিস্মরণীয় শৈল্পিক উত্তরাধিকারকে সুন্দরভাবে তুলে ধরেছেন। যাঁর কালজয়ী অভিনয় আজও বাংলা সিনেমার অনুপ্রাণিত করে’, সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
Tune in very soon… #MannKiBaat pic.twitter.com/lYMLnh8d4i
— Narendra Modi (@narendramodi) August 30, 2026
Post Comment