দেবের সঙ্গে অভিনয় করতে চান, দেখতে যেতে চান ‘দেশু7’ ও! অকপট জিৎ

কলকাতা: দীর্ঘদিন থেকেই টলিপাড়ায় কান পাতলেই শোনা যেন যে, বৈরিতা রয়েছে বাংলার দুই সুপারস্টার, জিৎ (Jeet) এবং দেবের (Dev) মধ্যে। একটা সময়ে একসঙ্গে সিনেমাও করেছিলেন তাঁরা। কিন্তু তারপরে দীর্ঘদিন আর এক ফ্রেমে দেখা যায়নি তাঁদের। শোনা যেত, তাঁদের মধ্যে নাকি বেশ কিছু সমস্যার কারণেই আর একসঙ্গে কাজ করছেন না তাঁরা। তবে টলিউডে যেমন বরফ জমে, তেমন বরফ গলেও। সম্পর্কে বিচ্ছেদের পরে, একটা সময় মনে করা হয়েছিল আর বোধহয় কখনও একসঙ্গে কাজ করতে দেখা যাবে না দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-কে। পর্দার জনপ্রিয় জুটি একটা সময়ে যে একে অন্যের সঙ্গে সম্পর্কে ছিলেন, সে খবর কে না জানে? কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে, দূরত্ব তৈরি হয়েছিল শুভশ্রী আর দেবের। ২ জনের নিজের নিজের মতো করে বহু ছবিতে কাজ করলেও, আর জুটি বাঁধেননি। তবে সেই বরফ গলেছে, এবার পুজোয় ফের একসঙ্গে দেখা যাবে দেব এবং শুভশ্রীকে। সেই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখছেন দেব। আর সেই ছবির দর্শকাসনে থাকবেন জিৎ!

এক ফ্রেমে জিৎ এবং দেব, কী কথা হল তাঁদের মধ্যে?

সদ্য মুক্তি পেয়েছে জিতের নতুন সিনেমা, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এই সিনেমা মুক্তির জন্যই নাকি, নিজের সিনেমা মুক্তির দিন পিছিয়ে দিয়েছিলেন দেব। এখানেই শেষ নয়, দেব নিজে বৃহস্পতিবার বাবা-মা-কে নিয়ে এসেছিলেন জিতের নতুন সিনেমা দেখতে। সেখানে হাজির ছিলেন জিৎ নিজেও। পাশাপাশি বসে সিনেমা দেখলেন ২ তারকা। প্রেক্ষাগৃহের অন্ধকারে তাঁদের ঘিরে ঝলসে উঠল ফ্ল্যাশের আলো.. এই সিনেমা তো সচরাচর দেখা যায় না। ছবির শেষে, পাশাপাশি ধরা দিলেন ২ তারকা। আর ছবি দেখে বেরিয়ে, ২ তারকার গলাতে শোনা গেল, সৌভ্রাতৃত্বের সুর।

দেব এদিন জিতের ছবির ভূয়সী প্রশংসা করেন, জানান এই ছবি গোটা পরিবারকে নিয়ে দেখার। এরপরে এদিন জিৎ-কে দেব-শুভশ্রী জুটির আগামী ছবি ‘দেশু সেভেন’ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ছবিটা অবশ্যই খুব ভাল হবে। আমায় দেব আমন্ত্রণা জানাবে ছবি দেখার জন্য, আমি অবশ্যই যাব’। এই কথা শুনে দেব জড়িয়ে ধরে জিৎকে। পাশাপাশি এদিন দেব আরও জানান, পুজোর পরে জিৎ এবং দেবকে এক সিনেমায় আনার চেষ্টা করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গল্প ভাল হলে তাঁরা অবশ্যই একসঙ্গে কাজ করবেন।’

আরও পড়ুন: Dev and Jeet: গলল বরফ? এক সিনেমায় দেখা যাবে দেব এবং জিৎ-কে? কী জানা যাচ্ছে?

Previous post

মোদিবাবুর সাহায্য নিয়েও দেড় কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছে না :অভিষেক বন্দ্যোপাধ্যায়

Next post

Mid-Day Meal: মিড-ডে মিলে গরম গরম বেগুনি, রসগোল্লা, লাড্ডু..! মহাভোজ পেয়ে চেটেপুটে খেল সবাই, খুশিতে ডগমগ খুদে পড়ুয়ারা

Post Comment

You May Have Missed