লাফিয়ে কমল সোনার দাম, পিছিয়ে নেই রুপোও, কেজিতে দাম পড়ল প্রায় সাড়ে ৬ হাজার

কলকাতা: আজ ২৯ অগস্ট এক ধাক্কায় অনেকটা কমে গেল সোনা ও রুপো এই দুই মূল্যবান ধাতুর দাম। সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ২ হাজার ৬৮০ টাকা। অন্যদিকে দাম কমে গিয়েছে রুপোরও। প্রতি কেজিতে এই ধাতুর দাম হয়েছে ৬ হাজার ৩৭৩ টাকা। কিন্তু আজ কত হয়েছে এই দুই মহা মূল্যবান ধাতুর দাম?

আরও পড়ুন: তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, মিলেছে ১৮ টি তাজা বোমাও

২৪ ক্যারেট সোনার দাম

আপনি যদি বিনিয়োগকারী হন বা সোনার ব্যবসায়ী, তাহলে এই সোনা আপনি কিনে থাকতে পারেন। আজ ২৯ অগস্ট দাম কমেছে এই খাঁটি সোনার। প্রতি গ্রামে ২৬৮ টাকা করে দাম কমেছে এই ধাতুর। এই ধাতুর প্রতি গ্রামের দাম হয়েছে ১৫ হাজার ৬১২ টাকা। অন্যদিকে, প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ১২০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

এই সোনা দিয়ে গয়না তৈরি হয়। এই সোনারও দাম কমেছে আজকে। এর ফলে দাম কমেছে সোনার গয়নারও। আজ প্রতি গ্রামে ২৫৫ টাকা দাম কমেছে এই ধাতুর। গ্রাম প্রতি ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ১৪ হাজার ৮৩০ টাকা। অন্যদিকে প্রতি ১০ গ্রাম এই সোনার দাম হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৩০০ টাকা।

আজ যদি কেউ নিজের কাছে থাকা সোনা বিক্রি করতে চান, তাহলে তিনি আজ গ্রাম প্রতি পাবেন ১৪ হাজার ২০৬ টাকা। যা গত কালের তুলনায় ২৪৪ টাকা কম।

আরও পড়ুন: আফতাব আনসারির সেলে মিলল মোবাইল, জেলে বসে কার সঙ্গে যোগাযোগ করছিল কুখ্যাত জঙ্গি?

১৮ ক্যারেট সোনার দাম

আজ দাম কমেছে ১৮ ক্যারেট সোনারও। এই সোনার দাম প্রতি গ্রামে কমে গিয়েছে ২১০ টাকা। আজ ২৯ অগস্ট এই সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১২ হাজার ১৭৫ টাকা। প্রতি ১০ গ্রামে যে দাম হয়েছে ১ লক্ষ ২১ হাজার ৭৫০ টাকা।

রুপোর দাম

আজ কমে গিয়েছে রুপোর দামও। প্রতি কেজি রুপোর দাম আজ কমেছে ৬ হাজার ৩৭৩ টাকা। আজ ২৯ অগস্ট রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ২২৩ টাকা।

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

Previous post

Sericulture Tips: গাছের ফারাাকেই বাজিমাত, এক লাফে দ্বিগুণ হবে উৎপাদন! রেশম বিজ্ঞানীদের এই সহজ টোটকাতেই বাম্পার লক্ষ্মীলাভের সুযোগ, জানুন

Next post

‘আগে ছিল না না না না, আমাদের আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ…’, তারাপীঠে পুজো, বীরভূমে প্রশাসনিক সভা থেকে বড় ইঙ্গিত শুভেন্দুর

Post Comment

You May Have Missed