যাদবপুরে আজ ১০ হাজার কণ্ঠে বন্দে মাতরম কর্মসূচি, কড়া নজর কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর
সন্দীপ সরকার, কলকাতা: যাদবপুরে আজ ১০ হাজার কণ্ঠে বন্দে মাতরম কর্মসূচি। জাতীয় পতাকা হাতে অনেকেই ধীরে ধীরে এই কর্মসূচিতে এগিয়ে আসছেন। আজ তাঁরা যে জায়গায় দাঁড়িয়ে এই রাষ্ট্র গান গাইবেন, তার জন্য রাস্তার ধারে গ্যালারি করে দেওয়া হয়েছে। সম্প্রতি যাদবপুর ইস্যুতে জল বহুদূর পর্যন্ত গড়িয়েছে। তাই এবার নিরাপত্তার দিক থেকে, কোনও ত্রুটি রাখতে চাইছে না প্রশাসন। সেই জন্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রচুর মানুষ।
শুক্রবার সকাল থেকেই, ঢালাও নিরাপত্তায় কার্যত দূর্গ হয়ে ওঠে যাদবপুর চত্বর
শুক্রবার সকাল থেকেই, ঢালাও নিরাপত্তায় কার্যত দূর্গ হয়ে ওঠে যাদবপুর চত্বর।পুলিশে পুলিশে ছয়লাপ ছিল এলাকা, এমনকী নিরাপত্তাজনিত কারণে, এইট বি চত্বরে বর্ডার সিকিউরিটি ফোর্স পর্যন্ত মোতায়েন করা হয়। যাদবপুর-কাণ্ড ঘিরে টানাপোড়েনের মধ্যেই যাদবপুরের মাটিতে অনুষ্ঠিত হল ‘বন্দে মাতরমের’ মেগা ইভেন্ট। রাখিপূর্ণিমার দিনে, এইট বি বাসস্ট্যান্ড চত্বরে প্রায় ১০ হাজার মানুষের কণ্ঠে শোনা গেল পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’। মঞ্চ থেকেই জঞ্জাল সাফের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মূলত এদিন তিনি বলেন, ‘হায়ার এডুকেশন ডিপার্টমেন্টও দেখছে। আমিও দেখছি, জুটার নেতাবাবুরা কতক্ষণ এদের বাঁচায় ? আমিও দেখব, এক্স স্টুডেন্ট হওয়ার পরে কী করে, হোস্টেলে থাকেন ? এটাও আমি দেখবো। হিসেবের শেষ পর্যায় এসে গেছে। নয় এরা থাকবে, নয় আমরা থাকব। মাঝখানে আর কিছু হবে না।ড্রোন ওড়াবো। ফেনসিডিল, গাঁজা, হেরোইন কোথায় কোথায় কে নিয়ে যাচ্ছে আর কোথায় কোথায় পাতা পুড়িয়ে টানছেন। আমি বের করব। আমি ওই পুলিশমন্ত্রী। আমি জঞ্জাল সাফাই করতে জানি।’
মুখ্য়মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পাল্টা মুখ খুলেছে SFI.যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রত্য়ক্ষদর্শী ছাত্রী ও SFI সদস্য এষণা সেন বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমরা ছাত্রছাত্রীরা চিরকাল নেশা-বিরোধী কথাবার্তা ছড়িয়ে এসেছি। আমাদের SFI-এর এবং বিভিন্ন সংগঠনের যদি ফেসবুক পেজ খোলেন, দেখতে পেয়ে যাবেন। আমি ভুখমারি(অনাহার) থেকে আজাদি চাইব। আমি পিতৃতন্ত্র থেকে আজাদি চাইব। আমি পুঁজিবাদ থেকে আজাদি চাইব। ভারতের থেকে আজাদি চাইছি না। ভারতবর্ষ আমার দেশ। যে দেশকে আমি সমস্তটা দিয়ে ভালবাসি।’
ABVP News : যাদবপুরকাণ্ডে রাজ্যপালের দ্বারস্থ ABVP, উঠল দেশবিরোধীদের চিহ্নিত করার জোরাল দাবি
Post Comment