Rabindranath Ghosh: ‘অভিষেককে রাজনীতি থেকে সরালেই মমতার পাশে ফিরবে সবাই!’ ঋতব্রত শিবিরে যোগ দিয়েই বিস্ফোরক রবীন্দ্রনাথ

Last Updated:

কোচবিহারে দীর্ঘ ২২ বছর তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মতো গুরুদায়িত্বও পান তিনি৷

অভিষেককে নিয়ে মমতার অস্বস্তি বাড়ালেন রবীন্দ্রনাথ ৷
অভিষেককে নিয়ে মমতার অস্বস্তি বাড়ালেন রবীন্দ্রনাথ ৷

শুভঙ্কর সাহা, কোচবিহার: ঋতব্রত শিবিরের কোচবিহার জেলা সভাপতি হিসাবে নাম ঘোষণা হতেই বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভরসার মুখ ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ৷ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দেওয়ার পর সেই রবীন্দ্রনাথেরই দাবি, ‘গত কয়েকবছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের ক্ষমতা ছিল না। ক্ষমতা অন্য কোথাও কুক্ষিগত হয়েছিল। জেলায় জেলায় যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা লুটেপুটে খেয়েছে।’

Previous post

কেন প্রাক্তন তৃণমূলী শুখেন্দুশেখরদের তিনজনকে রাজ্যসভার টিকিট? দলের এই সিদ্ধান্ত নিয়ে কী বললেন দিলীপ ঘোষ?

Next post

চাঁদের বুকে বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকোচ্ছে আমেরিকা? প্রাক্তন পেন্টাগন অফিসার বলছেন…

Post Comment

You May Have Missed