মঞ্চ ছেড়ে বৃষ্টিতে রাস্তায় মুখ্যমন্ত্রী, জনতার মাঝে মিশে বন্দে মাতরম গাইলেন শুভেন্দু
Last Updated:
শুক্রবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’ কর্মসূচি হয় যাদবপুরে। আলিপুরের আম্বেদকর কলোনি থেকে রাখি বন্ধন উৎসব দিয়ে দিনটি শুরু করেন। এবং যাদবপুরে বন্দে মাতরম দিয়ে দিনটি শেষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: তিনি যে আম জনতার মাঝে মিশে থাকতেই বেশি পছন্দ করেন শুক্রবার সেই ছবি আরও একবার দেখা গেল যাদবপুরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর জন্য প্রস্তুত ছিল বিশাল মঞ্চ। জেলা বিজেপির ডাকে দশ হাজার কন্ঠে যাদবপুরে বন্দে মাতরমের পূর্ণাঙ্গ গান গাওয়ার কর্মসূচি ছিল। কথা ছিল মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য নেতা মন্ত্রীরা মঞ্চে থাকবেন আর মঞ্চের দু-পাশে আম জনতা মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্দে মাতরম গান গাইবেন। সব কিছুর আয়োজন ছিল এরকমই।

Post Comment