Nepal Flash Flood: নেপালের হড়পা বানের সেতু ধসে নিখোঁজ বাঙালি সুপারভাইজার! কী পরিস্থিতি? উৎকণ্ঠায় পরিবার, খবরের আশায় প্রহর গুনছে সবাই
Last Updated:
Nepal Flash Flood: নেপালের পাহাড়ি নদীর প্রবল স্রোতে সেতু ভেঙে চরম বিপত্তি। দুর্ঘটনায় নিখোঁজ ইন্দপুরের সুপারভাইজার অশোক পাল। প্রিয়জনের সুরক্ষার খবর পাওয়ার আশায় দিন গুনছেন আত্মীয়রা, তদন্তে নেমেছে পুলিশ।
বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: নেপালের রাসুয়া এলাকায় জলের প্রবল তোড়ে সেতু ভেঙে পড়ার ঘটনার পর থেকেই নিখোঁজ বাঁকুড়ার ইন্দপুরের মধুনিয়া গ্রামের বাসিন্দা অশোক পাল। নেপালের নির্দিষ্ট ওই এলাকার একটি পাওয়ার প্রজেক্টে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। দুর্ঘটনার পর থেকে তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করা যাচ্ছে না। ফলে প্রিয়জনের কোনও খবরের আশায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
Post Comment