Agriculture News: আচমকাই পাটের দামে ধস! ১৮ হাজার থেকে দাম কমে একেবারে ১০ হাজার প্রতি কুইন্টাল

Last Updated:

Agriculture News: আচমকাই পাটের দামে বড় ধস নেমেছে। প্রতি কুইন্টাল পাটের দাম ১৮ হাজার টাকা থেকে কমে প্রায় ১০ হাজার টাকায় দাঁড়িয়েছে। পাটের দামের এই পতনে কৃষক ও বাজারে কী প্রভাব পড়তে পারে, জেনে নিন।

+

পাটের দামে বড় ধস!

মালদহ, জিএম মোমিন: আম, রেশমের পাশাপাশি ‘সোনালী আঁশ’ পাট উৎপাদনেও মালদহ জেলায় রয়েছে ব্যাপক চাহিদা। বিশেষ করে নদী তীরবর্তী ও জলাভূমি এলাকায় পাট চাষ বেশি হয়। প্রক্রিয়াকরণের সুবিধার কারণে জেলার বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় বিপুল পরিমাণ জমিতে পাট চাষ করেন কৃষকরা। কিন্তু চলতি মরশুমে আচমকাই পাটের বাজারদর কমে যাওয়ায় চিন্তায় পড়েছেন চাষিরা। কিছুদিন আগেও উন্নতমানের পাটের দাম কুইন্টাল প্রতি প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত উঠেছিল। বর্তমানে সেই দাম এক ধাক্কায় নেমে এসেছে প্রায় ১০,৫০০ থেকে ১১ হাজার টাকায়। অর্থাৎ এক মাসের ব্যবধানেই প্রায় অর্ধেক হয়ে গিয়েছে পাটের দাম।

Post Comment

You May Have Missed