টলিউডে চূড়ান্ত রাজনীতি, পুজোয় ছবি মুক্তির অনুমতি পাননি দেব! কঠিন সময়ে পাশে ছিলেন শুভশ্রী
কলকাতা: শ্যুটিং শেষের দিন, দেবের (Dev) উদ্দেশে খোলা চিঠি লিখেছিলেন, ‘দেশু7’-এর নায়িকা, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। তিনি লিখেছিলেন, দেবের প্রথম পরিচালনায় শ্যুটিং করার অভিজ্ঞতা কেমন হল তাঁর। আর এবার, নায়িকার উদ্দেশে খোলা চিঠি লিখলেন, দেব। একটা সময়ে যাঁদের প্রেমের জল্পনা শোনা যেত টলিউডে কান পাতলেই, তাঁদের একে অপরকে দেখা চিঠিতে কী রইল, সেটা জানতে আগ্রহ থাকে সবারই। শ্যুটিংয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে, শুভশ্রীকে কী লিখলে দেব?
শুভশ্রীর উদ্দেশে খোলা চিঠি দেবের
সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে দেব লিখেছেন, ‘প্রিয় শুভ.. দেশু সেভেনের অংশ হওয়ার জন্য তোমায় অনেক ধন্যবাদ। যখন প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সিনেমাটা পরিচালনা করব, অনেক দোটানা ছিল আমার। সেই সময়ে, দুর্গাপুজোয় ছবি মুক্তির ঘোষণা করার অধিকার ছিল না আমার। সেই সময়ে, দেশু সেভেনের কথা শুনে তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে, চিত্রনাট্যও শুনতে চাওনি আমার থেকে। ধীরে ধীরে চিত্রনাট্য তৈরি হয়েছে, ছবির নাম তৈরি হয়েছে। গোটা সফরে তোমার সঙ্গে কাজ করা আমার কাছে চিরকাল বিশেষ হয়ে থাকবে। আমি দীর্ঘদিন থেকেই জানতাম, তবে এই ছবিটা করতে গিয়ে অনুভব করলাম, অভিনেতা হিসেবে তুমি কতটা পরিণত হয়েছো! কেরিয়ার আর ব্যক্তিগত জীবন, দুইই কীভাবে সামলাচ্ছো শক্ত হাতে। তোমার জীবন সত্যিই অনুপ্রেরণা দেয়।’
দেব আরও লেখেন, ‘প্রায় একই সময়ে আমরা একটা সফর শুরু করেছিলাম। সেটাই হয়তো আজ আমাদের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমার পরিচালিত প্রথম ছবি, আমি যে চোখে একটা ছবিকে দেখছি, সেটাই দর্শকদের সামনে তুলে ধরা.. এটা একেবারেই সহজ নয়। এই সিনেমা আমার কাছে চিরকাল বিশেষ হয়ে থেকে যাবে। আমার পাশে থাকার জন্য আমার ওপর ভরসা রাখার জন্য তোমায় ধন্যবাদ। অনুরাগীরা আমাদের জুটিকে যতটা ভালবাসেন, সেই ভালবাসার প্রতি সম্মান জানানো, সেই উন্মাদনাটাকে সম্মান জানানোর জন্য, তোমায় অনেক ধন্যবাদ। তোমার জীবনে এগিয়ে চলার পথে তোমায় অনেক ধন্যবাদ।’
Kharaj Mukherjee | বাংলা সিনেমার শ্যুটিংয়ে নেপালের পোখরায় গিয়ে বন্দি অভিনেতা খরাজ
Post Comment