Gangasagar Erosion: ভাঙনে ঠেকাতে মাস্টারপ্ল্যান, নেদারল্যান্ডস ও IIT’র বিশেষজ্ঞরা দিলেন নয়া ফর্মুলা! কোন প্রযুক্তি আসছে? জানলে চমকে যাবেন
Last Updated:
Gangasagar Erosion: তীর্থক্ষেত্র গঙ্গাসাগরের উপকূলীয় ভাঙন সমস্যা দীর্ঘদিনের। তাই এবার গঙ্গাসাগরের সমুদ্র ভাঙন রুখতে ডাচ বিশেষজ্ঞ ও আইআইটি মাদ্রাজের রিপোর্ট মেনে তৈরি হয়েছে মাস্টারপ্ল্যান। কপিলমুনি মন্দির ও সৈকত বাঁচাতে আসছে বিশেষ বালি এবং বিচ নারিশমেন্ট প্রযুক্তি।
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগণা, নবাব মল্লিক: গঙ্গাসাগরের ভাঙন সমস্যা দিনের পর দিন তীব্র হচ্ছে। ভাঙন রুখতে এবার গঙ্গাসাগরে বিশেষ মানের বালি আনা হবে। দীর্ঘদিন ধরেই চলেছে সমুদ্রের আগ্রাসন ও উপকূল ভাঙন রোধের চেষ্টা। এবার রাজ্যে বিজেপি সরকার গঠনের পর গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির সংলগ্ন সৈকতের ভাঙন রোধে নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে। নেদারল্যান্ডস এবং আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞদের তৈরি রিপোর্টের ভিত্তিতে গঙ্গাসাগরে বিচ নারিশমেন্ট স্কিম গ্রহণের পরিকল্পনা করছে রাজ্য সরকার।

Post Comment