দেশে ভয়ঙ্কর পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ায় কাতর আবেদন নেপাল জাতীয় দলের ক্রিকেটারদের

কাঠমাণ্ডু: ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়ল নেপাল (Nepal Flash Flood)। হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জেলা। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্য়া। এখনও পর্যন্ত পাওয়া তথ্য় অনুযায়ী ১৬৫ জনের মৃত্যুর হয়েছে। নিখোঁজের সংখ্যা অন্তত দেড় হাজার। এই পরিস্থিতিতে, দেশের এমন বিপর্যয়কর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেপালের তারকা ক্রিকেটাররা। তালিকায় দীপেন্দ্র আইরি ও সন্দীপ লামিছানেরা রয়েছেন।

সোশ্য়াল মিডিয়ায় নিজেদের ভাবনা তুলে ধরেছেন নেপাল জাতীয় দলের ২ তারকা ক্রিকেটার দীপেন্দ্র সিংহ আইরি ও সন্দীপ লামিছানে। নিজের সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে সাবধানে থাকার বার্তাও দিয়েছেন দীপেন্দ্র। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দু’জনেই। ত্রিশূলী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন দীপেন্দ্র। সবাইকে একসঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন তিনি। 

 

একমাত্র নেপালি ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলা সন্দীপ লামিছানেও নিজের সোশ্য়াল মিডিয়ায় বার্তা দিয়েছেন। নেপালের পরিস্থিতিকে অত্যন্ত আশঙ্কাজনক উল্লেখ করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সাধারণ মানুষকে সাবধানে থাকার আবেদন জানিয়েছেন লামিছানে।

প্রতিবেশী নেপালের ভয়াবহ এই অবস্থার পর বিহার ও উত্তরপ্রদেশে  সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার ও উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রীর সঙ্গে নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ইতিমধ্য়েই ভারতের তরফে ১০টন  ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। উল্লেখ্য, পাহাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া, নুয়াকোট, ধাদিং, চিতওয়ান-সহ নেপালের একাধিক জেলা। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

নেপাল প্রশাসন সূত্রের খবর, চিনে অতিভারী বৃষ্টির পাশাপাশি, বুধবার সকালে ভূমিকম্প হয় তিব্বতে। যার জেরে হিমতাল জলাধার ফেটে বেরিয়ে আসে জল। অন্যদিকে, ভূবিজ্ঞানীদের ধারণা, তিব্বত এলাকায় হিমবাহ ধসের কারণে ভোতেকোশি নদীতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তাঁদের মতে, বরফের একটি ধস তিব্বতের লেন্দে নদীতে পড়ে প্রবাহ আটকে দেয়। ফলে নদীর ওই জায়গায় জমতে থাকে জল এবং এক সময় তা প্রবল বেগে নীচের দিকে ধেয়ে আসে।



Previous post

Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ এখনও পাননি? টাকা পেতে ‘নতুন’ আবেদন করুন, কোথায় মিলবে ফর্ম? কোন নথি ‘মাস্ট’? এক ক্লিকে সব জানুন

Next post

Old Age Pension Widow Allowances: বাড়ছে বিধবা ভাতা-বার্ধক্য ভাতা, বাড়তি টাকা পেতে নতুন করে আবেদন করতেই হবে! বড় ঘোষণা নিয়ে জানুন

Post Comment

You May Have Missed