Birbhum News: ভালবাসার প্রমাণ রাখতে প্রেমিক-প্রেমিকাদের বাড়তি উন্মাদনা, ধ্বংস হচ্ছে পাহাড়ি সৌন্দর্য
Last Updated:
বীরভূমের মামা-ভাগ্নে পাহাড়ের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর জন্য দায়ী এলাকার প্রেমিক-প্রেমিকাদের একাংশ।
বীরভূম, সৌভিক রায়: বীরভূম জেলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে কত কিছুই না অজানা ইতিহাস, গল্প এবং প্রাচীন স্থাপত্য। আর এই জেলার দুবরাজপুর শহরের পাশে রয়েছে প্রাচীন মামা ভাগ্নে পাহাড়। এই পাহাড়ের টানে প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন। তবে দিন দিন হারিয়ে যাচ্ছে এই পাহাড়ের সৌন্দর্য। তবে হঠাৎ কেনও এমন অবস্থা? এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর জন্য দায়ী এলাকার বা অন্য জায়গা থেকে আসা প্রেমিক-প্রেমিকাদের দলের একাংশ।

Post Comment