খড়গপুর থেকে কানসাস, মাত্র চার মাসে আস্ত বিমান তৈরি করে বিশ্বমঞ্চে চমক IIT-র পড়ুয়াদের
Last Updated:
West Medinipur News: আইআইটি খড়গপুরের ২১ জন শিক্ষার্থী মাত্র চার মাসে একটি বিমান তৈরি করে আমেরিকার কানসাসে আয়োজিত ‘এআইএএ ডিজাইন, বিল্ড, ফ্লাই’ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রথমবার অংশ নিয়েই তাঁরা বিশ্বমঞ্চে তাক লাগিয়ে দিয়েছেন, এবং বিশ্বে ৩৯ তম এবং এশিয়া মহাদেশে পঞ্চম স্থান অধিকার করেছেন।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বাড়ি থেকে আট হাজার মাইল দূরের পথ। হাতে সময় মাত্র চার মাস। আর তাতেই তৈরি আস্ত একটি বিমান! শুনতে অবাক লাগলেও, এমনই এক অসাধ্য সাধন করেছেন আইআইটি খড়গপুরের একুশ জন পড়ুয়ার একটি দল। আমেরিকার কানসাসের উইচিটায় আয়োজিত সম্মানজনক ‘এআইএএ ডিজাইন, বিল্ড, ফ্লাই’ প্রতিযোগিতায় প্রথমবারের জন্য অংশ নিয়েই তাক লাগিয়ে দিয়েছেন তাঁরা। বইয়ের পাতার তাত্ত্বিক জ্ঞানকে ল্যাবরেটরির গণ্ডি পেরিয়ে একেবারে আন্তর্জাতিক আকাশে উড়িয়ে দিয়েছেন এই তরুণ ইঞ্জিনিয়াররা। মাত্র চার মাসের কঠোর পরিশ্রমে নকশা তৈরি থেকে শুরু করে নির্মাণ, পরীক্ষণ এবং চূড়ান্ত উড়ান— সব কটি ধাপই তাঁরা সাফল্যের সঙ্গে উতরে গিয়েছেন।

Post Comment