নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, সমবেদনা জানানোর পাশাপাশি হেল্পলাইন নম্বরও ঘোষণা শুভেন্দু অধিকারীর

Last Updated:

Suvendu Adhikari on Nepal-China Border Floods: নেপালের হড়পা বানে ভয়ঙ্কর বিপর্যয়। মৃত অন্তত ১৬০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। হড়পা বানে নিখোঁজদের মধ্যে ১৩৩ জন ভারতীয়ও রয়েছেন ৷ এই বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে দিলেন পাশে থাকার বার্তা।

নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: নেপালের পরিস্থিতি নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী লিখলেন, ‘‘নেপালের আকস্মিক ভয়াবহ হড়পাবানে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের আত্মীয়, বন্ধু বা প্রিয়জনদের হারিয়েছেন, সেই সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। প্রতিবেশী দেশ নেপাল ও সেখানকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্যে প্রার্থনা করি।’’

Post Comment

You May Have Missed