Miraculous Survival: গভীর সমুদ্রে চার সপ্তাহ নিখোঁজ অন্ধ্রের ৮ মৎস্যজীবী, ‘দেবদূতের’ মতো হাজির হল দিঘার ট্রলার! এখন কেমন আছে সকলে? লেটেস্ট আপডেট

Last Updated:

Miraculous Survival: গভীর বঙ্গোপসাগরে টানা ২৮ দিন ভেসে থাকার পর উদ্ধার ৮ জন মৎস্যজীবী। অন্ধ্রপ্রদেশের ট্রলারটি মাঝসমুদ্রে যান্ত্রক গোলযোগে বিকল হয়ে যায়। তারপর দিঘার মৎস্যজীবীরা ১০০ কিলোমিটার দূরে দেখতে পায় ওই ট্রলারটি। তাঁদের সকলকে সুস্থ অবস্থায় উদ্ধার করে দিঘা মোহনায় ফিরিয়ে আনা হয়েছে।

উদ্ধার করে দিঘা মোহনায় আনা হয়েছে ট্রলারটি
উদ্ধার করে দিঘা মোহনায় আনা হয়েছে ট্রলারটি

দিঘা, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গে ২৮ দিনের দীর্ঘ ও ভয়াল অনিশ্চয়তার পর অবশেষে কাটল উদ্বেগের কালো মেঘ। অন্ধ্রপ্রদেশের একটি মৎস্য শিকারি ট্রলার মাঝ সমুদ্রে মারাত্মক যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে দিশাহীনভাবে সমুদ্রে ভাসছিল। দীর্ঘ প্রায় চার সপ্তাহ ধরে নিখোঁজ থাকা এই ট্রলারটির সন্ধান শেষমেশ মিলল পশ্চিমবঙ্গ উপকূলে। দিঘা মোহনা থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীরে ভাসমান অবস্থায় ট্রলারটিকে দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা। সবচেয়ে স্বস্তিদায়ক ও আনন্দের খবর হল, চরম প্রতিকূলতা সহ্য করেও ট্রলারে থাকা ৮ জন মৎস্যজীবীই সম্পূর্ণ সুস্থ ও সুরক্ষিত রয়েছেন।

Previous post

অন্নপূর্ণা যোজনার ₹৩,০০০ ‘ক্রেডিট’ হয়নি…? কেন দেরি হচ্ছে? কী করা উচিত? সহজ ভাষায় এখানে জেনে নিন সব ‘উত্তর’

Next post

Nepal Tragedy Update: নেপালের বিপর্যয়ে নিখোঁজ রাজ্যের অন্তত ৩৩ জন বাসিন্দা, কৈলাস মানসসরোবর যাওয়ার পথেই বিপত্তি!

Post Comment

You May Have Missed