দম্পতিকে টাকা ফেরাচ্ছেন বিজেপি যুব মোর্চার নেতা, কটাক্ষ করে পোস্ট কুণালের, সামনে এল কোন অভিযোগ
কলকাতা : তোলাবাজি নিয়ে বারবার বার্তা দিচ্ছে বিজেপির রাজ্য় নেতৃত্ব। এই আবহেই, একটি ভিডিও পোস্ট করেছেন কুণাল ঘোষ। যেখানে দেখা যাচ্ছে, এক দম্পতিকে টাকা ফেরত দিচ্ছেন বিজেপি যুব মোর্চার নেতা। যা নিয়ে রীতিমতো পড়ে গেছে শোরগোল। দিকে দিকে তোলাবাজির অভিযোগে জর্জরিত বিজেপির নেতা-কর্মীদের একাংশ। বারবার বার্তা দিচ্ছে বিজেপির রাজ্য় নেতৃত্ব-প্রশাসন। কিন্তু কাজ কি আদৌ হচ্ছে? এই আবহেই, এই ভিডিও পোস্ট করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সেখানে দেখা যাচ্ছে, এক দম্পতিকে টাকা ফেরত দিচ্ছেন বিজেপি যুব মোর্চার নেতা।
এই ভিডিও পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, বিজেপি জমানায় টাকার খেলার ভিডিও। বিজেপির যুবনেতা টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন? নিয়েছিলেন কেন? গৃহকর্তা দিব্যেন্দু পালকে পাঁচ লক্ষ ফেরত দিচ্ছেন যুবনেতা অয়ন পাল। সূত্রের খবর, ভাড়াটে তোলার নাম করে টাকা নেওয়া হয়। জানাজানি হতে বিজেপিরই যুব মোর্চার আরেক নেতা টাকা ফেরত করিয়ে ঝামেলা এড়ানোর উদ্যোগ নেন। তারপর এই মিষ্টি করে টাকা ফেরতের দৃশ্য। আরও কিছু ঘটনা আছে নেপথ্যে। বিজেপির লোকেদের কীর্তি। বিজেপি সূত্রেই ভিডিও পেয়েছি, যাঁরা রেকর্ড করেছিলেন। সত্যতা যাচাই সম্ভব হয়নি। ভিডিও ভুল হলে জানাবেন। এডিট বা ডিলিট, যেটা দরকার, করে দেব। এলাকা: যাদবপুর। যে টাকা নিয়েছিল, ফেরত দিচ্ছে, মাননীয়া বিধায়ক তাকে চেনেন কি?
‘বিজেপি গুন্ডামি করবে, ডাকাতি করবে, পুলিশ দিয়ে লুঠ করবে’, আসন্ন পুরভোট নিয়ে কী বলছেন কল্যাণ ?
বিজেপি জমানায় টাকার খেলার ভিডিও। বিজেপির যুবনেতা টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন? নিয়েছিলেন কেন? গৃহকর্তা দিব্যেন্দু পালকে পাঁচ লক্ষ ফেরত দিচ্ছেন যুবনেতা অয়ন পাল। সূত্রের খবর, ভাড়াটে তোলার নাম করে টাকা নেওয়া হয়। জানাজানি হতে বিজেপিরই যুব মোর্চার আরেক নেতা টাকা ফেরত করিয়ে… pic.twitter.com/AsCjV452EO
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 25, 2026
শর্বরী বলেছেন, ‘যেহেতু রাজ্যের লিগাল সেলের ছেলেটি আমার বিধানসভায় থাকে, সে যখন সামনে আছে, আমি বললাম বাবা তুই দেখে নে। এটা আইনের বিষয়। রাজ্যের যুব মোর্চার একজন সদস্য হিসাবে অয়ন টাকা ফেরত দিয়েছেন। রাজ্যের একজন লিগাল সেলের একটি ছেলে আমার বিধানসভায় থাকলে, ডেফিনেটলি সেও আমায় চিনবে, আমিও তাঁকে চিনব।’ দিব্যেন্দু পালের নামের যে ব্যক্তি ৫ লক্ষ টাকা দিয়েছিলেন এবং এখন ফেরত পেয়েছেন তিনি বলেছেন, ২০ অগস্ট অয়ন পাল টাকা ফেরত দিয়েছেন। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন দীপ বিশ্বাস। এই দীপ বিশ্বাসও বলেছেন, ‘এ ধরনের ঘটনা দল কোনোভাবেই সমর্থন করে না দলের নির্দেশে আমি গিয়ে কাজ করেছি।’
যাদবপুর বিজেপির যুবনেতা, যাকে অন্যায়ভাবে নেওয়া টাকা চাপে পড়ে ফেরত দিতে হয়, বিজেপির বিধায়কের সঙ্গে তার এত ছবি কেন? বিধায়ক চেনেন নাকি? pic.twitter.com/ZCKvJ8vkWI
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 25, 2026
এই ভিডিওতে যাকে টাকা ফেরত দিতে দেখা যাচ্ছে, তিনি যাদবপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সম্পাদক অয়ন পাল। আর যিনি এই টাকা ফেরত দিতে মধ্যস্থতা করছেন, তিনি যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি দীপ বিশ্বাস। সোশাল মিডিয়ায় কুণাল ঘোষ বেশ করেকটি ছবিও পোস্ট করেছেন। সেখানে যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে অয়ন পালকে। এই অয়ন পাল বিজেপি লিগাল সেলেরও সদস্য। বিজেপি যুব মোর্চার নেতা, যাকে এই ভিডিওতে টাকা ফেরত দিতে দেখা যাচ্ছে সেই অয়ন পালকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। বাড়িওয়ালা-ভাড়াটে দ্বন্দ্বের জল গড়িয়েছে পাটুলি থানা পর্যন্ত। সেখানে ভাড়াটের তরফে দায়ের করা হয়েছে অভিযোগ।
ABVP Protest : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে ফের পথে ABVP। 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Post Comment