Low Pressure Alert: বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ! ১৫ অগাস্ট পর্যন্ত তুমুল বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গ, জানুন কোন কোন জেলা ভিজবে ঝড়-জলে

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নতুন করে একটি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কায় পশ্চিমবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে IMD। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমন সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিমি পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা উচ্চতার সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এর প্রভাবে ১২ অগাস্টের মধ্যে একই অঞ্চলে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখাটি বিকানের, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের উপর অবস্থিত নিম্নচাপ এলাকা, সিধি, রাঁচি, দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

Previous post

মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে

Next post

Har Ghar Tiranga: রেকর্ড ভাঙা বিক্রি, দেশপ্রেমের আবেগে ক্যাশবাক্স ফুলেফেঁপে জয়ঢাক! তিরঙায় কীভাবে ঘুরে গেল ভাগ্যের খেলা? দেখুন

Post Comment

You May Have Missed