নজর কাড়েন প্রথম ছবিতেই, চর্চায় ব্যক্তিগত জীবনও! লাইমলাইট থেকে দূরে, এখন চাষবাস করেন অভিনেত্রী!
কলকাতা: ছিলেন বলি অভিনেত্রী, কাজ করেছেন সুপারহিট সব সিনেমায়। তবে বর্তমানে লাইমলাইট থেকে অনেক দূরে এই নায়িকা। ডিনো মোরিয়া এবং বিপাশা বসুর সহ অভিনেত্রী, বর্তমানে বাস করছেন একটি পাহাড়ে। সেখানে একটি ফার্মস্টে চালান তিনি। নিজেই চাষআবাদ করেন, এমনকি অতিথিদের জন্য নিজের হাতে রান্না করেন খাবার ও। সোশ্যাল মিডিয়ায় নিজের কাজের টুকরো টুকরো ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী যা দেখে নেটদুনিয়া ভীষণ অবাক। তাঁকে দীর্ঘদিনই বলিউডে অভিনয় করতে দেখা যায়নি। তবে তাঁর জীবনের এই পরিবর্তনের কথা জানতেন না অনেকেই। তবে ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, নিজের জীবনকে যথেষ্ট উপভোগ করছেন তিনি।
প্রথম ছবিতেই জনপ্রিয়তা, তারপরেই ছাড়েন বলিউড!
এখানে কথা হচ্ছে, অভিনেত্রী মালিনী শর্মা (Malini Sharma)-কে নিয়ে। ২০০২ সালে মুক্তি পাওয়া ডিনো মোরিয়া এবং বিপাশা বসুর হরর ফিল্ম ‘রাজ’-এ একটি ছোট কিন্তু প্রভাবশালী চরিত্রে অভিনয় করেছিলেন মালিনী। ছবিতে তাঁর একটি গান -ও ভীষণ জনপ্রিয় হয়েছিল। ছবির বিপুল সাফল্য সত্ত্বেও ‘রাজ’-এর পরেই, মালিনী শর্মা বলিউড থেকে দূরত্ব তৈরি করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে লাইমলাইট থেকে পুরোপুরি সরে যান। মালিনী শর্মা তাঁর কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর তিনি বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিওতে দেখা দেন। Bombay Vikings-এবং মিকা সিংহের গানেও দেখা গিয়েছিল মালিনীকে। সেই গানগুলি যথেষ্ট জনপ্রিয় ও হয়। সিনেমায় সুযোয় পাওয়ার আগে মালিনী টেলিভিশনেও কাজ করেছিলেন। তিনি ‘C.A.T.S.’ এবং ‘হাম দোনো’-এর মতো শো-এর অংশ ছিলেন।
হিট ছবির গান, নায়িকার ব্যক্তিগত জীবনও ছিল চর্চায়
২০০২ সালে মালিনী শর্মা ‘রাজ’ ছবিটির হাত ধরে বলিউডে পা রাখেন। এটি ছিল তাঁর প্রথম এবং শেষ ছবি। বিক্রম ভট্ট পরিচালিত এই হরর ফিল্মে মালিনী ‘মালিনী মালিক’-এর চরিত্রে অভিনয় করেছিলেন, যা সেই সময়ে ভীষণ জনপ্রিয় হয়েছিল। ছবিটি বক্স অফিসে সুপারহিট ও হয়েছিল, কিন্তু এরপর মালিনী বলিউড থেকে দূরত্ব তৈরি করেন। মালিনী শর্মার ব্যক্তিগত জীবনও বেশ আলোচনায় ছিল। তিনি ফিল্ম ‘তুম বিন’-এর অভিনেতা প্রিয়াংশু চট্টপাধ্যায়কে বিয়ে করেছিলেন। তবে তাঁদের সম্পর্ক বেশি দিন টেকেনি এবং ২০০১ সালে সেই সম্পর্কে ইতি টানেন তাঁরা।
বর্তমানে প্রকৃতির মধ্যে জীবনযাপন করছেন নায়িকা
বলিউড থেকে সরে যাওয়ার পরে মালিনী ‘দ্য স্লো লোকাল’ নামে একটি সংস্থা শুরু করেন। খাবার ছাড়াও, এই কাজের সঙ্গে মাটির যোগাযোগ রাখতে চেয়েছিলেন মালিনী। বলিউড থেকে দূরে থেকেও মালিনী নানা ধরনের কাজ করে গিয়েছেন। এর মধ্যে শিশুদের জন্য ওয়ার্কশপ এবং গল্প শোনানোর সেশন থেকে শুরু করে বাড়িতে তৈরি ব্রেড, কফি, গ্রানোলা, জ্যাম এবং তেলের মতো জিনিসও রয়েছে। বর্তমানে মালিনীর বসবাস এবং কাজ একেবারে প্রকৃতির মধ্যেই। তিনি পুণে থেকে বেশ অনেকটা ভিতরের দিকে, একটি ফার্মস্টে চালান। সেখানে তিনি চাষের কাজ করেন এবং নিজের ক্ষেতের জিনিস দিয়েই অতিথিদের জন্য খাবার প্রস্তুত করেন। শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে যেন জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন তিনি।
Post Comment