ভারতের একাধিক সংস্থা, ব্যবসায়ীকে এবার নিষিদ্ধ করল আমেরিকা, ইরানের সঙ্গে ব্যবসার দরুণ
নয়াদিল্লি: ইরানের সঙ্গে সংঘাতের মধ্য়েই একাধিক ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপাল আমেরিকা। ইরানের পেট্রোলিয়াম এবং পেট্রেকেমিক্যাল ব্যবসায় যুক্ত থাকার জন্য চারটি সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপাল ডোনাল্ড ট্রাম্প সরকার। নিষেধাজ্ঞা চাপানো হয়েছে তিন ভারতীয় ব্যবসায়ীর উপরও। ‘অপারেশন ইকনমিক আউটকাস্ট’ প্রকল্পের আওতায় এই নিষেধাজ্ঞা চাপানো হল। ইরানের উপর চাপসৃষ্টি করতে, তাদের শাস্তি দিতে ভারতীয় সংস্থা এবং ব্যবসায়ীদের উপরও খাঁড়া নামল বলে মনে করা হচ্ছে। ইরানের আয়ের রাস্তা একেবারে বন্ধ করে দেওয়াই লক্ষ্য আমেরিকার। (US Sanctions Indian Companies)
আমেরিকার বিদেশবিভাগ যে বিবৃতি দিয়েছে, সেই অনুযায়ী ভারতের চারটি সংস্থা- Portease Partners LLP, Sadashiva Overseas Ltd, PP Softtech Pvt Ltd এবং Prakrutees Infra Impex India Pvt Ltd-কে নিষিদ্ধ করা হয়েছে। ট্রাম্প সরকারের নিষেধাজ্ঞার তালিকায় নাম রয়েছে ভারতের নাগরিক, তিন ব্যবসায়ীরও। তাঁরা হলেন, হরীশ রামচন্দ্র রঙ্গি, ইদ্রিশমিয়াঁ আশরফমিয়াঁ শেখ। তাঁরা Portease সংস্থায় পরস্পরের পার্টনার। পাশাপাশি, PP Softech-এর প্রশান্ত গর্গের উপরও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। (US-India Relations)
Portease Partners একটি কাস্টমস ব্রোকার সংস্থা। ইরান থেকে ভারতে পেট্রোকেমিক্যাল পণ্য আমদানিতে হরীশ এবং ইদ্রিশমিয়াঁ মধ্যস্থতা করেছেন বলে দাবি আমেরিকার। Sadashiva Overseas-এর বিরুদ্ধে অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের একাধিক সংস্থা থেকে তারা ৬৯ মিলিয়ন ডলারের পেট্রোপণ্য কিনেছে। PP Softtech এবং rakrutees Infra ২৫ মিলিয়ন ডলার মূল্যের পণ্য ইরান থেকে আমদানি করেছে বলে দাবি আমেরিকার বিদেশ বিভাগের।
আমেরিকার বিদেশ বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও, সব জেনেও ইরানের কাছ থেকে পেট্রোকেমিক্যাল পণ্য ক্রয়, বিক্রয়, আমদানি, পরিবহণ এবং বাজারজাতকরণে যুক্ত হয়েছেন এই ব্যবসায়ীরা এবং তাঁদের সংস্থাগুলি। তাই তাঁদের উপর নিষেধাজ্ঞা চাপানো হল।
আরও পড়ুন: পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে ড্রোন হামলা ভারতের? কিরানা হিলসে কী ঘটেছিল? জানালেন জেনারেল অনিল চৌহান
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে যে, এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কারণ তারা জেনেশুনে “ইরান থেকে পেট্রোকেমিক্যাল পণ্য ক্রয়, অধিগ্রহণ, বিক্রয়, পরিবহন বা বাজারজাতকরণের লক্ষ্যে উল্লেখযোগ্য লেনদেনে” জড়িত ছিল। সোমবার আমেরিকার ট্রেজারি বিভাগ যে নিষেধাজ্ঞা জারি করেছে, তাতে ৬০ ব্যক্তি, সংস্থা, জাহাজ রয়েছে। ভারতীয় সংস্থা এবং ব্যবসায়ীদেরও নাম রয়েছে তালিকায়।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ চলছিল আমেরিকার। আপাতত যুদ্ধবিরতি চললেও, সংঘাত অব্যাহত। বরং সমঝোতা চুক্তি নিয়ে দুই পক্ষই অনড়। আমেরিকার চোখরাঙানি মানতে নারাজ ইরান। সেই পরিস্থিতিতে ইরানের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। তারা জানিয়েছে, এখনও ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালাচ্ছে যারা, তাদেরও শাস্তি পেতে হবে। আর তার পরই ভারতীয় সংস্থা এবং ব্যবসায়ীদের উপর নিষেধাজ্ঞা চাপাল তারা।
তবে এখনও ইরানের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিম এশিয়ায় প্রতিনিধি পাঠাচ্ছে তারা, যাতে মিটমাট সম্ভব হয়।
JU Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব, অবশেষে রেজিস্ট্রারের ঘরে পুলিশ
Post Comment