দুধ গরম করা নিয়ে বিতর্ক, জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা বৃদ্ধার

ফুটপাতে দুধ গরম করার সময় বৃদ্ধা মহিলাকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা ধমক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। সেই বৃদ্ধাই মঙ্গলবার জনতার দরবারে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী জানান, বৃদ্ধা কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। সূত্রের খবর, বিজেপি বিধায়ক সজল ঘোষ তাঁকে সঙ্গে করে জনতার দরবারে নিয়ে আসেন।মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। আমি জানিয়েছি, ফুটপাত থাকার জায়গা নয়। বিজেপি সরকার সকলের।’’ পাশাপাশি বামপন্থীদের উদ্দেশেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘বামপন্থীরা যারা কড়া কথা লিখছেন, তাঁদের বলব খোঁজ নেননি। ৫০ বছর ছিল। সীতা দেবী এখানে এসে বলেছেন, ভরসা মুখ্যমন্ত্রীকে করি। বিজেপি সবার জন্য।’’এ বিষয়ে পুরসভা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘স্মিতা পাণ্ডের সঙ্গে কথা বলছি। ফুটপাত থাকার জায়গা নয়, ওখানে থাকবেন না।’’

Previous post

হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পেতে কি ‘আয়ুষ্মান কার্ড’ থাকা মাস্ট…? ‘ভুল’ করবেন না, জানুন আসল ‘নিয়ম’

Next post

নভেম্বরই কলকাতা পুরসভার ভোট ? শেষ হল বৈঠক, সাংবাদিকদের মুখোমুখি সুকান্ত মজুমদার

Post Comment

You May Have Missed