West Bengal Weather Update: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দুর্যোগ, বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? রইল আবহাওয়ার বড় আপডেট

Last Updated:

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দুর্যোগ চলবে ৷ ক্যালেন্ডারের পাতায় বর্ষা পেরিয়ে গিয়েছে। এসেছে শরৎ। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয়নি।

বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? রইল আবহাওয়ার বড় আপডেট
বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? রইল আবহাওয়ার বড় আপডেট

বিশ্বজিৎ সাহা, কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। এর পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

Post Comment

You May Have Missed