Digha Sea: চেনা সমুদ্রের জল হঠাৎ থকথকে ঘোলাটে, দিঘায় পর্যটকদের গা শিউরে ওঠার জোগাড়! নতুন কোনও বিপদ সঙ্কেত? বিশেষজ্ঞরা সাবধান করে দিলেন
Last Updated:
Digha Sea: ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত বঙ্গোপসাগরের জল হঠাৎ থকথকে কাদা-জল ও বাদামী রঙে পরিণত হয়। যার ফলে পর্যটকদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে মাইকিং করে পর্যটকদের সাাবধান করা হয়। স্নানে কড়া নজরদারি চালায় প্রশাসন। এই ঘটনার সম্ভাব্য কারণ তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।
দিঘা, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: দিঘায় বঙ্গোপসাগরের জলের রঙ হঠাৎ করে বদলে গিয়েছে। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত সমুদ্রের জল ঘোলাটে বাদামী রঙ ধারণ করেছে, যা দেখে পর্যটকরা হতবাক। এই ঘটনায় সমুদ্রস্নানে কড়া নজরদারি জারি করা হয়েছে। দিঘার সমুদ্র সৈকতে হঠাৎ করে সমুদ্রের জলের রঙ বদলে যাওয়ায় পর্যটকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Post Comment