বন্ধন ব্যাঙ্কের ১১ বছর পূর্তি, ২,০০০তম শাখার মাইলফলক স্পর্শ
Last Updated:
চেন্নাইয়ের এগমোরে চালু হল ২,০০০তম শাখা ৷ সারা দেশে ব্যাঙ্কিং আউটলেটের সংখ্যা পৌঁছল ৬,৪০০-তে ৷ এর ফলে ব্যাঙ্কটি দেশের শীর্ষ ৩টি বেসরকারি খাতের ব্যাঙ্কের মধ্যে স্থান করে নিয়েছে ৷ পাশাপাশি ক্ষুদ্রঋণ গ্রাহকদের জন্য সহজ ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে এল mBandhan Lite ৷
কলকাতা: ১১তম প্রতিষ্ঠা দিবসে বন্ধন ব্যাঙ্ক তাদের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল। তামিলনাড়ুর চেন্নাইয়ের এগমোরে ব্যাঙ্কের ২,০০০তম শাখার উদ্বোধন করা হল। নতুন এই শাখা চালুর ফলে সারা দেশে বন্ধন ব্যাঙ্কের ব্যাঙ্কিং আউটলেটের সংখ্যা পৌঁছল ৬,৪০০-তে। এর ফলে শহর, মফস্বল এবং গ্রামীণ এলাকার গ্রাহকদের কাছে ব্যাঙ্কিং পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Post Comment