Census 2027: জনগণনার কাজে গিয়ে মারাত্মক বিপদ, কীভাবে বিষধর কালাচের কামড় খেলেন মহিলা কর্মী? জানলে গা শিউড়ে উঠবে

Last Updated:

Census 2027: ভাঙড়ে বাড়ি বাড়ি ঘুরে জনগণনার কাজ করার সময় কালাচ সাপের কামড় খেলেন আইসিডিএস কর্মী নার্গিস পারভিন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জিরানগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও ক্যানিং ও সাগরে একই ধরণের ঘটনায় সেন্সাস কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

জনগণনার কাজে বেরিয়ে সাপের কামড় খেলেন মহিলা কর্মী
জনগণনার কাজে বেরিয়ে সাপের কামড় খেলেন মহিলা কর্মী

ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার জনগণনার কাজে গিয়ে ভাঙড়ে সাপের কামড় খেলেন সেন্সাস কর্মী। অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন নার্গিস পারভিন নামের ওই সেনসাস কর্মী। এর আগে সাগরে এক সেন্সাস কর্মী সাপের কামড়ে মারা যান। দুই ক্ষেত্রেই কালাচের কামড়ের ঘটনা ঘটেছে। এদিকে অনেক সেন্সাস কর্মীকে জল কাদা মাড়িয়ে কাজ করতে যেতে হচ্ছে। ফলে উদ্বেগ বাড়ছে। ভাঙড়-২ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের আবুয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

Previous post

LIC-র ধামাকেদার স্কিম… প্রতিদিন ১৭২ টাকা বাঁচিয়ে পেয়ে যাবেন ২৮.৫ লাখ টাকা !

Next post

Agriculture News: কেজিপ্রতি দাম ১০০০ টাকা! বিশ্বভারতীর উদ্ভাবনী একাঙ্গি চাষেই লুকিয়ে মাছের ভোজ, বিরাট লাভের হদিশও, জানুন

Post Comment

You May Have Missed