Ham Radio: রূপকথাকেও হার মানাল উত্তরপাড়ার আবেগ! ৫০ বছর পর ফোনে ভাসল অচেনা-চেনা স্বর, প্রবীণের ভাঙা মন জোড়া লাগাল হ্যাম রেডিও
Last Updated:
Ham Radio: তিয়াত্তর বছর বয়সে নিঃসঙ্গতা কাটিয়ে ফিরল সত্তরের দশকের সোনালী স্মৃতি! হ্যাম রেডিওর অনন্য উদ্যোগে অর্ধশতাব্দী পর পুরনো বন্ধুদের খুঁজে পেলেন উত্তরপাড়ার প্রাক্তন ফুটবলার।
হুগলি, উত্তরপাড়া: জীবনের প্রান্তলগ্নে এসে প্রতিটি মানুষই একবার অতীতে ফিরতে চায়। উত্তরপাড়ার স্পোর্টিং ক্লাবের পাশের বাড়িতে একা বসে থাকেন বছর তিয়াত্তরের প্রবীণ সত্যজিৎ সরকার। প্রাক্তন এই ফুটবলার তথা অবসরপ্রাপ্ত রেলকর্মী তাঁর একাকী জীবনে বারবার ফিরে যাচ্ছিলেন পাঁচ দশক আগের কলেজ দিনগুলিতে। ১৯৭২ সালে হাওড়ার লালবাবা কলেজের ছাত্র পরিষদের নেতা হিসেবে যাঁদের পাশে পেয়েছিলেন, সেই সহপাঠী আশিস ঘোষ এবং তাঁর দিদি সর্বাণীর স্মৃতি তাঁকে ব্যাকুল করে তুলছিল। একসময় পড়াশোনায় যাঁদের হাত ধরে সাহায্য করেছিলেন, সময়ের নিয়মে প্রায় ৫০-৫৫ বছর ধরে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগই ছিল না।

Post Comment